শিরোনাম
◈ রামিসায় উত্তাল দেশ, আছিয়ায় নীরবতা : ডিএনএ টেস্টে ‘টাকা চায়’ পুলিশ ◈ পাকিস্তান থেকে ভারত— উত্তপ্ত ভূরাজনীতিতে ঢাকার আকাশে ‘পঞ্চ ঢঙ্কা’ ◈ হরমুজে আটকে থাকা বাংলার জয়যাত্রার ৩১ নাবিক জাহাজেই আদায় করলেন ঈদের নামাজ ◈ বিশ্বকাপের আগে মেসিসহ ৭ তারকাকে নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা ◈ আল-আকসা মসজিদে ঈদুল আজহার নামাজে মুসল্লিদের ঢল ◈ আদ্–দ্বীন হাসপাতালে একদিনে ৬ শিশুর মৃত্যু, তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি ◈ ঐতিহাসিক নবী স্যামুয়েল মসজিদ দখলে নিচ্ছে ইসরাইল ◈ বিএনপি সরকারের শাসনাম‌লের প্রথম ১০০ দিন কেমন কাটলো? ◈ পা‌কিস্তানদল থে‌কে রিজওয়ানকে বাদ দেওয়ার কারণ জানালেন কোচ মাইক হেসন ◈ টানা বৃষ্টিতে বিপাকে ঘরমুখো মানুষ

প্রকাশিত : ২৭ মে, ২০২৬, ১১:০৫ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মরক্কোর বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (২৬ মে) রাতে মরক্কোর কোচ মোহাম্মদ ওহবি আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। নিজের প্রথম বড় অ্যাসাইনমেন্টে প্রত্যাশিতভাবেই বড় তারকাদের সবাইকে নিয়েই দল সাজিয়েছেন ওহবি। তবে তার সবচেয়ে বড় দুশ্চিন্তা আশরাফ হাকিমির ফিটনেস। উরুর চোটের কারণে পিএসজির এই ফুল-ব্যাক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল মিস করতে পারেন, যদিও ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে মরক্কোর গ্রুপপর্বের ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে বলেই আশা করা হচ্ছে।

অ্যাটলাস লায়ন্সদের জন্য স্বস্তির আরেক নাম অভিজ্ঞ গোলরক্ষক ইয়াসিন বুনু। পাশাপাশি আক্রমণভাগে আছেন ব্রাহিম দিয়াজ, যিনি আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে বিতর্কিত পেনাল্টি মিস করায় শিরোপা হাতছাড়া হওয়ার হতাশা এখনো ভুলতে পারেননি। শেষ পর্যন্ত অবশ্য সিএএফের সিদ্ধান্তে সেই শিরোপা পেয়েছিল মরক্কো। এবার তারা আবারও মাঠের লড়াইয়েই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়।

এবারের বিশ্বকাপেও ডার্কহর্স মনে করা হচ্ছে মরক্কোকে। গ্রুপ 'সি'তে মরক্কোর প্রতিপক্ষ হিসেবে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতি। 

আগামী ১৪ জুন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে মরক্কো। এরপর ২০ জুন স্কটল্যান্ড ও ২৫ জুন হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের অভিযান শেষ করবে তারা।

মরক্কোর চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: ইয়াসিন বুনু (আল হিলাল), মুনির এল কাজুই (আরএস বারকান), আহমেদ রেদা তাগনাউতি (এএস ফার);

ডিফেন্ডার: নুসায়ের মাজরাউই (ম্যানচেস্টার ইউনাইটেড), আনাস সালাহ-এদ্দিন (পিএসভি), ইউসেফ বেলাম্মারি (আল আহলি), নায়েফ আগুয়ের্দ (মার্শেই), শাদি রিয়াদ (ক্রিস্টাল প্যালেস), ঈসা দিওপ (ফুলহ্যাম), রেদুয়ান হালহাল (মেচালেন), আশরাফ হাকিমি (পিএসজি), জাকারিয়া এল ওয়াহদি (গেঙ্ক);

মিডফিল্ডার: সামির এল মৌরাবেত (স্ট্রাসবুর্গ), আইয়ুব বুয়াদি (লিল), নিল এল আয়নাউই  (এএস রোমা), সোফিয়ান আমরাবাত (রিয়াল বেতিস), আজুদ্দিন উনাহি (জিরোনা), বিলাল এল খানুস (স্টুটগার্ট), ইসমাইল সাইবারি (পিএসভি);

ফরোয়ার্ড: আব্দে ইজ্জালজুলি (রিয়াল বেতিস), শামসউদ্দিন তালবি (সান্ডারল্যান্ড), সৌফিয়ানে রাহিমি ( আল আইন), আইয়ুব এল কাবি (অলিম্পিয়াকোস), ব্রাহিম দিয়াজ (রিয়াল মাদ্রিদ), ইয়াসিন গেসিম (স্ট্রাসবুর্গ) এবং আইয়ুব আমাইমুনি (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট) ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়