শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ২২ মে, ২০২৬, ০৯:৩১ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবসর ভেঙে জার্মানির বিশ্বকাপ দলে মানু‌য়েল নয়ার

স্পোর্টস ডেস্ক : অবসর ভেঙে সরাসরি জার্মানির বিশ্বকাপ দলে ফিরেছেন মানুয়েল নয়ার। প্রথম পছন্দের গোলকিপার হিসেবে তাকে দলে নেওয়ার কথা জানিয়েছেন কোচ ইউলিয়ান নাগেলসমান।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরের জন্য বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করে জামার্নির কোচ।

দেশের হয়ে নয়ার সবশেষ মাঠে নামেন ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে। ঘরের মাঠে ওই আসরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়ার পরের মাসে জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন তিনি।

সাম্প্রতিক সময়ে জার্মানির বিশ্বকাপ দলে নয়ারের ফেরার সম্ভাবনা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার তা সত্যি হওয়ায় ৪০ বছর বয়সী এই গোলরক্ষকের টানা পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।

advertisement

জার্মানির বিশ্বকাপ দল---

গোলরক্ষক: মানুয়েল নয়ার, অলিভার বাউমান, আলেকসান্দার নুবেল
ডিফেন্ডার: ভাল্ডামার আন্টন, নাথানিয়েল ব্রাউন, জশুয়া কিমিখ, ডাভিড রাউম, আন্টোনিও রুডিগার, নিকো শ্লটারবেক, জোনাথন টা, মালিক চাও

মিডফিল্ডার: নাদিম আমিরি, লেয়ন গোরেটস্কা, পাসকেল গ্রস, জেমি লেভেলিং, জামাল মুসিয়ালা, ফিলিক্স মেচা, আলেকসান্দার পাভলোভিচ, আঞ্জেলো স্টিলার, ফ্লোরিয়ান ভির্টজ
ফরোয়ার্ড: মাক্সিমিলিয়ান বাইয়ার, কাই হাভার্টজ, লেনার্ট কার্ল, লেরয় সানে, ডেনিস উনডাভ, নিক ভল্টামাডা

  • সর্বশেষ