শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ২০ মে, ২০২৬, ০৯:১৯ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যানচেস্টার সিটি হোঁচট খাওয়ায় ২২ বছর পর ইং‌লিশ লিগ জিতলো আর্সেনাল 

স্পোর্টস ডেস্ক : দুর্ভাগ‌্য ম‌্যান‌চেস্টার সি‌টির, শেষ পর্যন্ত লড়াইটা জমিয়ে রাখতে পারলো না। বোর্নমাউথের সঙ্গে ড্র করে আগেই শিরোপা খুইয়ে ফেললো পেপ গার্দিওলার দল। তাতে দীর্ঘ ২২ বছরের অপেক্ষা ফুরালো আর্সেনালের। এক ম্যাচ বাকি থাকতেই প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নিলো গানাররা।

শিরোপার লড়াইয়ে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না ম্যানসিটির। তবে মঙ্গলবার (১৯ মে) রাতে ১-১ গোলের ড্রয়ে সন্তুষ্ট থাকতে হলো তাদের।

ম্যানসিটি পয়েন্ট খোয়ানোয় শেষ ম্যাচ নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকলো না আর্সেনালের। ৩৭ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শিরোপা দখলে নিলো তারা। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট গার্দিওলার দলের। ফলে শেষ ম্যাচটি দুদলের জন্যই এখন শুধু নিয়মরক্ষার।

আর্সেনাল সবশেষ লিগ শিরোপা জিতেছিল ২০০৩-০৪ মৌসুমে। এরপর শিরোপা পুনরুদ্ধারে অনেক চেষ্টা করেও বারবার আক্ষেপে পুড়তে হয়েছিল গানারদের। শেষ তিন মৌসুমেও শিরোপা জয়ের খুব কাছে ছিল তারা। এর মধ্যে ২০২২-২৩ মৌসুমে মাত্র ৫ পয়েন্ট, আর ২০২৩-২৪ মৌসুমে মাত্র ২ পয়েন্টের জন্য শিরোপা জেতা হয়নি তাদের। 

advertisement

দুবারই ম্যানসিটি তাদের আক্ষেপে পুড়িছে। আর গত মৌসুমে তাদের তুলনায় ১০ পয়েন্ট বেশি নিয়ে লিগ জিতেছিল লিভারপুল। তবে এবার আর আক্ষেপে পুড়তে হয়নি মিকেল আর্তেতার শিষ্যদের। ২০১৯ সালে দায়িত্ব নেয়া এ স্প্যানিশ কোচও শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখলেন। এর আগে তার অধীনে ২০১৯-২০ মৌসুমে এফএ কাপ, আর ২০২০ ও ২০২৩ সালে এফএ কমিউনিটি শিল্ড জিতেছিল আর্সেনাল। - সময়‌নিউজ

এর আগে বোর্নমাউথের মাঠে বাঁচা-মরার সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল সিটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সিটি। মাত্র পাঁচ মিনিটেই সুযোগ তৈরি করেন জেরেমি ডকু, তবে বোর্নমাউথ গোলরক্ষক ডজর্ডি পেত্রোভিচ সেই শট রুখে দেন। ১৩ মিনিটে আন্টোয়ান সেমেনিও বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।

প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও এগিয়ে যেতে পারেনি সিটি। উল্টো ৩৯ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে এগিয়ে যায় স্বাগতিকরা। জুলিয়ান ট্রাফার্টের পাস থেকে জুনিয়র ক্রুপির দারুণ শটে পিছিয়ে পড়ে গার্দিওলার দল।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য চাপ বাড়ায় সিটি। নিকো ও’রেইলির কাছ থেকে তৈরি হওয়া একটি সুযোগে দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন পেত্রোভিচ। এরপর ফিল ফোডেন, রায়ান চেরকি ও স্যাভিনিওকে মাঠে নামিয়ে আক্রমণে গতি বাড়ান গার্দিওলা। চাপ বাড়াতে বাড়াতে শেষদিকে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সিটি। তবে রক্ষণে দৃঢ় ছিল বোর্নমাউথ। ৯১ মিনিটে বদলি খেলোয়াড় ডেভিড ব্রুকসের শট পোস্টে লেগে ফিরে আসে, যা বড় ব্যবধানের সুযোগ নষ্ট করে দেয়।

অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে নাটকীয়তা ছড়িয়ে পড়ে। ৯০+১ মিনিটে রদ্রির শট পোস্টে লাগে, আর ফিরতি বলে আরলিং হলান্ড গোল করে সমতা ফেরান। তবে সেই গোলেও শেষ রক্ষা হয়নি সিটির। শেষ পর্যন্ত ড্রয়ে ম্যাচ শেষ হলে বোর্নমাউথ পায় ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার ঐতিহাসিক সুযোগ, আর ম্যানচেস্টার সিটির শিরোপা জয়ের আশা সেখানেই শেষ হয়ে যায়। এই ফলাফলে প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করে আর্সেনাল।

  • সর্বশেষ