শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ২০ মে, ২০২৬, ০২:৩৯ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনালদোকে অধিনায়ক করে পর্তুগালের বিশ্বকাপ দল ঘোষণা

আগামী জুন-জুলাইয়ে উত্তর আমেরিকার মাটিতে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে পর্তুগাল। ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদোকে অধিনায়ক করে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ রবার্তো মার্টিনেজ।  তবে এই দলে ২৬ জন খেলোয়াড় থাকলেও কোচ এক আবেগঘন বার্তায় মোট ২৭ জনের নাম উল্লেখ করেছেন। 

গত বছর ফুটবল বিশ্বকে কাঁদিয়ে পরলোকে পাড়ি দেওয়া ফরোয়ার্ড দিয়োগো জোটাকে সম্মান জানিয়ে তাকে দলের ‘প্রতীকী সদস্য’ হিসেবে অন্তর্ভুক্ত করেছেন মার্টিনেজ। দিয়োগো জোটার অভাব অপূরণীয় উল্লেখ করে কোচ জানান, এই বিশ্বকাপ অভিযানে দিয়োগো জোটা মানসিকভাবে দলের সঙ্গেই থাকবেন।

মার্টিনেজের ঘোষিত এই স্কোয়াডে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের দারুণ এক মেলবন্ধন দেখা গেছে। রক্ষণভাগে অভিজ্ঞদের পাশাপাশি মাঝমাঠ ও আক্রমণভাগে রাখা হয়েছে একঝাঁক প্রতিভাবান তরুণকে।

আসন্ন বিশ্বকাপে পর্তুগাল খেলবে গ্রুপ ‘কে’-তে। যেখানে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। আগামী ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে রোনালদোরা। এরপর ২৩ জুন একই ভেন্যুতে উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ জুন মিয়ামিতে কলম্বিয়ার মোকাবিলা করবে পর্তুগিজরা।

advertisement

পর্তুগালের বিশ্বকাপ দল: গোলরক্ষক:  দিয়েগো কস্তা, জোসে সা, রুই সিলভা ও রিকার্দো ভেলহো।

রক্ষণভাগ: দিয়েগো দালোত, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনজালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টমাস আরাউজো ও ম্যাথিউস নুনেস।

মাঝমাঠ ও আক্রমণভাগ: রুবেন নেভেস, সামুয়েল কস্তা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেসজ, বার্নার্দো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো (অধিনায়ক), জোয়াও ফেলিক্স, ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস ও গনসালো রামোস। প্রতীকী সদস্য: দিয়োগো জোটা।

 

  • সর্বশেষ