শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ১২:০২ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এক যুগ পর রিয়াল মা‌দ্রিদে ফিরছেন ‌জোসে মোরিনহো, ব্যালন ডি’অর জয়ী তারকাকে সই করানোই প্রথম লক্ষ্য

স্পোর্টস ডেস্ক : জল্পনার অবসান। প্রায় এক যুগ পর রিয়াল মাদ্রিদে ফিরছেন জোসে মোরিনহো। স্পেনের ক্লাবে যে দুরবস্থা, তা থেকে উদ্ধার করতে ‘দ্য স্পেশাল ওয়ান’ই ভরসা! এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে ২ বছরের চুক্তিতে পর্তুগিজ কোচের বের্নাব্যুতে ফেরা নিশ্চিত। জানা গিয়েছে, ইতিমধ্যে ব্যালন ডি’অর জয়ী তারকাকে অন্য দল থেকে ছিনিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মোরিনহো।

তবে সবার আগে ভিতরের সমস্যা মেটাতে হবে। গত কয়েক সপ্তাহ ধরে রিয়াল মাদ্রিদে যে বিশৃঙ্খল অবস্থা, তা আগে দেখা যায়নি। মরশুমের শুরুতে জাবি আলোন্সোকে কোচ করে আনা হলেও মাঝপথে ছাঁটাই করা হয়। কোচ করা হয় আলভারো আরবেলোয়া। কিন্তু গত মরশুমের মতো এবারও ট্রফিহীন থাকতে হয়েছে স্পেনের ক্লাবকে। এদিকে ড্রেসিংরুমে ফেদেরিকো ভালভার্দেকে মেরে অজ্ঞান করে দিয়েছেন সতীর্থ অরেলিয়েন চুয়ামেনি।

 এরপর এমবাপেকে ‘চতুর্থ স্ট্রাইকার’ বলে খোঁচা দিয়েছেন কোচ। বার্সেলোনার কাছে এল ক্লাসিকোতে হেরেছে। আবার রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদেরই আক্রমণ করেছেন।

রিয়াল ম্যানেজমেন্ট মনে করছে, এই বিশৃঙ্খলা থেকে বের করতে মোরিনহো আদর্শ লোক। এর আগে রোনাল্ডো, র‍্যামোস, বেঞ্জেমাদের মতো তারকাদের সামলেছেন। এই মুহূর্তে মোরিনহো পর্তুগালের ক্লাব বেনফিকার কোচের পদে রয়েছেন। সেখান থেকে রিয়ালে আনতে বেনফিকাকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। ১৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলে প্রথম কাকে সই করাবেন, সেটা নাকি ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন মোরিনহো। তাঁর লক্ষ্য ম্যাঞ্চেস্টার সিটির মিডফিল্ডার রড্রি। ২০২৪ সালে ব্যালন ডি’অর জেতেন স্প্যানিশ ফুটবলার।

উল্লেখ্য, ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন মোরিনহো। ১০০ পয়েন্ট নিয়ে লা লিগা জিতেছিলেন। এছাড়া কোপা ডেল রে ও সুপার কোপা জেতেন।

  • সর্বশেষ