শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ১১:১৪ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

লা লিগায় বার্সেলোনার সহজ জয়

স্পোর্টস ডেস্ক :  টিম বা‌র্সেলোনা ম্যাচ জুড়ে আক্রমণে দাপট দেখালো। দুই অর্ধেই জালের দেখা পেলেন  রাফিনিয়া। রিয়াল বেতিসকে হারিয়ে জয়ে ফিরলো ‌কোচ হান্সি ফ্লিকের দল।

ক‌্যাম্প ন‌্যুয়ে রোববার রাতে লা লিগার ম্যাচটি ৩-১ গোলে জিতেছে বার্সেলোনা। তাদের অন্য গোলদাতা জোয়াও কান্সেলো। তিন ম্যাচ বাকি থাকতে টানা দ্বিতীয় লিগ শিরোপা জয়ের পর গত রাউন্ডে আলাভেসের মাঠে ১-০ গোলে হেরেছিল কাতালান দলটি।

এই মৌসুমে লা লিগায় ঘরের মাঠে ১৯ ম্যাচ খেলে সবকটি জিতল বার্সেলোনা। ৩৭ ম্যাচে ৩১ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৯৪। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে বেতিস। --- বি‌ডি‌নিউজ

মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেওয়া রবের্ত লেভানদোভস্কি ঘরের মাঠে শেষ ম্যাচ খেললেন। শুরুর একাদশে নামা পোলিশ তারকাকে নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে তুলে নেওয়া হয়। কান্নাভেজা চোখে মাঠ ছাড়েন তিনি। তুমুল করতালিতে তাকে বিদায় জানায় সমর্থকরা। তৈরি হয় আবেগঘন এক মুহূর্ত। ম্যাচ শুরুর আগে বার্সেলোনার খেলোয়াড়দের ‘গার্ড অব অনার’ দেয় বেতিস।

advertisement

২৮তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। দারুণ ফ্রি-কিকে গোলটি করেন রাফিনিয়া। প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখলেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

৬২তম মিনিটে দ্বিগুণ হয় ব্যবধান। প্রতিপক্ষের ভুল পাসে বক্সের বাইরে বল পেয়ে ভেতরে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।

৬৯তম মিনিটে সফল স্পট-কিকে ব্যবধান কমান ইসকো। বক্সে তাকেই বার্সেলোনা ডিফেন্ডার গাভি ফাউল করায় মনিটরে দেখে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। ৭৪তম মিনিটে আবার দুই গোলের লিড পুনরুদ্ধার করে বার্সেলোনা। পেদ্রির পাস ধরে বক্সের বাইরে থেকে শটে ঠিকানা খুঁজে যেন কান্সেলো।

ফল ছাপিয়ে ম্যাচ শেষেও সবকিছুর কেন্দ্রে ছিলেন লেভানদোভস্কি। হাত নেড়ে আবার সমর্থকদের অভিবাদনের জবাব দেন তিনি। তাকে শূন্যে ছোড়েন সতীর্থরা। তার হাতে বিশেষ স্বারক তুলে দেন বার্সেলোনা সভাপতি।

  • সর্বশেষ