শিরোনাম
◈ শ্রমশক্তি, জ্বালানি ও প্রযুক্তি সহযোগিতায় গুরুত্ব দিল বাংলাদেশ-কাজাখস্তান ◈ ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, মিরপুরে সর্বোচ্চ মামলা ◈ তিন দিনেই উঠে গেল নতুন ২ কোটি টাকার রাস্তার পিচ, ক্ষোভে কাজ বন্ধ করল এলাকাবাসী ◈ তালিয়ান থেকে ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু হচ্ছে রাষ্ট্রীয় সফরের মূল পর্ব ◈ রাতভর নাটকীয়তার পর যেভাবে গ্রেফতার হলেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্র, তার বিরুদ্ধে যত অভিযোগ ◈ তৃতীয় টার্মিনালে বিদেশি আগ্রহ, আর্থিক ক্ষতিতে পড়বে বিমান ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের যুদ্ধ উন্মাদনা বন্ধে মার্কিন সিনেটে প্রস্তাব পাস: প্রেসি‌ডে‌ন্টের প্রতিক্রিয়া ◈ ইরান মোকাবিলায় আমেরিকার অপেক্ষা নয়, একাই পদক্ষেপ নেবে ইসরায়েল: বেন-গভীর ◈ ডিসেম্বরে চূড়ান্ত হতে পারে আইএমএফের নতুন ঋণ সমঝোতা ◈ পেলে ও ম্যারাডোনার চেয়ে মে‌সি আলাদা স্তরে, বল‌লেন সুইডে‌নের ইব্রাহিমোভিচ 

প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ১১:০৪ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ফুটবল বিশ্বকাপে ইরানের খেলার সম্ভাবনা বাড়লো! ফিফার সঙ্গে কর্ম কর্তাদের বৈঠকে ইঙ্গিত

স্পোর্টস ডেস্ক : আমেরিকার মাটিতে ইরান ফুটবল বিশ্বকাপ খেলবে কি না, তা নিয়ে ধোঁয়াশা ধীরে ধীরে কাটছে। ইরানের খেলার সম্ভাবনা ক্রমশ বাড়়ছে। ইরানের ফুটবল কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ফিফার সচিব মাতিয়াস গ্রাফস্টর্ম। দু’পক্ষই জানিয়েছে, ইতিবাচক আলোচনা হয়েছে।

বৈঠকের পর গ্রাফস্টর্ম বসেন, “খুব ভাল বৈঠক হয়েছে। ইতিবাচক আলোচনা হয়েছে। ইরানের ফুটবল সংস্থার সঙ্গে আমাদের গঠনমূলক কথা হয়েছে।” তিনি আরও বলেন, “আমার মনে হয়, আমরা বিশ্বকাপে ইরানকে দেখতে পাব। তবে এখনও কিছু বিষয়ে আমাদের আলোচনা বাকি। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক দেশের সঙ্গেই এই আলোচনা হয়ে থাকে। --- আনন্দবাজার

গ্রাফস্টর্ম জানিয়েছেন, ইরানের ফুটবল কর্তাদের আগ্রহ দেখে তাঁরা খুশি হয়েছেন। তিনি বলেন, “আমরা ইতিবাচক কথা বলেছি। ইরানের ফুটবল কর্তারাও আগ্রহ দেখিয়েছেন। আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত বিশ্বকাপে ইরানকে স্বাগত জানাতে আমরা তৈরি।

ইরানের ফুটবল সংস্থার প্রধান মেহদি তাজও একই সুরে কথা বলেছেন। তিনি বলেন, “আমাদের যা চিন্তা তা ফিফা কর্তাকে জানিয়েছি। উনি আমাদের আস্বস্ত করেছেন, সেই সব বিষয় খতিয়ে দেখা হবে। বিশ্বকাপ খেলতে আমাদের যাতে কোনও সমস্যা না হয়, তা খতিয়ে দেখা হবে।

তুরস্কের ফুটবল সংস্থার প্রধান দফতরে হয়েছে এই বৈঠক। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে তুরস্কে একটি প্রস্তুতি শিবির করছে ইরান। ফলে সেখানেই ফিফা কর্তারা যান বৈঠক করতে। বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে ফিফা চাইছে, যে কোনও উপায়ে ইরানকে রাজি করানো। সেই কাজেই এগিয়ে চলেছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়