শিরোনাম
◈ চুক্তি সই : ৬১৯ কোটি টাকায় পুনরায় চালু হচ্ছে ৩ বন্ধ পাটকল ◈ সারাদেশে লোডশেডিং, নেপথ্যে অটোরিকশার ব্যাটারি চার্জিং! ◈ চোরাচালান থেকে অপরাধী শনাক্ত, শাহজালাল বিমানবন্দরে বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস এবং দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি: রণধীর জয়সোয়াল ◈ দেশে হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ৮৮০ ◈ আখেরি চাহার সোম্বা বুধবার, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ◈ প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ভবনের ফটকে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা ◈ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট ◈ রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ সরাসরি সম্প্রচার হবে: ইসি সচিব ◈ ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোটগ্রহণ হবে যেভাবে

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬, ০৯:৫৯ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক : ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। প্রথমবারের মতো টেস্টে দলকে নেতৃত্ব দেবেন বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভা। আগামী রোববার (২৮ জুন) হারারে স্পোর্টস ক্লাবে শুরু হবে ম্যাচটি। গত বছরের অক্টোবরে একই ভেন্যুতে আফগানিস্তানকে ইনিংস ও ৭৩ রানে হারানোর পর এটাই জিম্বাবুয়ের প্রথম টেস্ট।

আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে জিম্বাবুয়ের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এনগারাভা। তিনি পাঁচ উইকেট নিয়ে দলের সাম্প্রতিক সময়ের অন্যতম বড় টেস্ট জয়ে বড় ভূমিকা রাখেন। এছাড়া বেন কারান করেছিলেন সেঞ্চুরি, আর ব্র্যাড ইভান্স নিয়েছিলেন পাঁচ উইকেট।

বাংলাদেশের বিপক্ষে ঘোষিত দলে আফগানিস্তানের বিপক্ষে খেলা টেস্ট থেকে পাঁচটি পরিবর্তন এসেছে। ইনোসেন্ট কাইয়া, গ্রায়েম ক্রেমার, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েসলি মাধেভেরে এবং নিউম্যান নিয়ামহুরি ঘরোয়া ও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ভালো পারফরম্যান্সের সুবাদে দলে ফিরেছেন।

তবে এই সিরিজে থাকছেন না সিকান্দার রাজা। ইংল্যান্ডে কাউন্টি ক্লাব উরচেস্টারশায়ারের হয়ে ২০২৬ ভিটালিটি ব্লাস্টে খেলার প্রতিশ্রুতি পূরণে তাকে ছুটি দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট।

বাংলাদেশ ও জিম্বাবুয়ের টেস্ট লড়াই সাম্প্রতিক সময়ে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। সর্বশেষ গত বছর এপ্রিল-মেতে বাংলাদেশে অনুষ্ঠিত দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়। প্রথম টেস্টে তিন উইকেটের স্মরণীয় জয় তুলে নিয়ে চার বছর পর টেস্টে জয়ের স্বাদ পেয়েছিল জিম্বাবুয়ে। পরে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ।

জিম্বাবুয়ের টেস্ট দল:

রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, তানাকা চিভাঙ্গা, গ্রায়েম ক্রেমার, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, রয় কাইয়া, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামহুরি, ব্রেন্ডন টেলর ও তাফাদজওয়া সিগা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়