শিরোনাম
◈ রাতভর নাটকীয়তার পর যেভাবে গ্রেফতার হলেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্র, তার বিরুদ্ধে যত অভিযোগ ◈ তৃতীয় টার্মিনালে বিদেশি আগ্রহ, আর্থিক ক্ষতিতে পড়বে বিমান ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের যুদ্ধ উন্মাদনা বন্ধে মার্কিন সিনেটে প্রস্তাব পাস: প্রেসি‌ডে‌ন্টের প্রতিক্রিয়া ◈ ইরান মোকাবিলায় আমেরিকার অপেক্ষা নয়, একাই পদক্ষেপ নেবে ইসরায়েল: বেন-গভীর ◈ ডিসেম্বরে চূড়ান্ত হতে পারে আইএমএফের নতুন ঋণ সমঝোতা ◈ পেলে ও ম্যারাডোনার চেয়ে মে‌সি আলাদা স্তরে, বল‌লেন সুইডে‌নের ইব্রাহিমোভিচ  ◈ প্রথমবার ভারতের মূল দ‌লের হ‌য়ে আয়ারল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে খেল‌বেন বৈভব!  ◈ আয়ারল‌্যান্ড নতুন অ‌ধিনায়‌কের অধী‌নে ভারতের বিরু‌দ্ধে খেলবে, দল ঘোষণা ◈ ইংল্যান্ডকে রুখে দিয়ে নকআউটের দ্বারপ্রান্তে ঘানা ◈ হরমুজের ভবিষ্যৎ ব্যবস্থাপনায় যৌথ ঘোষণা ইরান-ওমানের

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬, ১১:৩৮ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : আর রিয়াজ

ডোনাল্ড ট্রা‌ম্পের যুদ্ধ উন্মাদনা বন্ধে মার্কিন সিনেটে প্রস্তাব পাস: প্রেসি‌ডে‌ন্টের প্রতিক্রিয়া

আন্তর্জা‌তিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ উন্মাদনা বন্ধে মার্কিন সিনেটে একটি ঐতিহাসিক প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাব পাসের ফলে ইরানের বিরুদ্ধে যেকোনো পরবর্তী সামরিক পদক্ষেপ নেওয়ার আগে ট্রাম্প প্রশাসনকে অবশ্যই কংগ্রেসের বাধ্যতামূলক অনুমোদন নিতে হবে। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে খোদ ট্রাম্পের দলের চারজন রক্ষণশীল সদস্য দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রস্তাবটির পক্ষে ভোট দেন। ---- পার্সটু‌ডে

মঙ্গলবার (২৩ জুন) সিনেটে যৌথ প্রস্তাবটির পক্ষে ৫০-৪৮ ভোটে এটি পাস হয়। এর আগে চলতি মাসের শুরুতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) প্রস্তাবটি পাস হয়েছিল।

সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হলেও চার রিপাবলিকান সদস্য দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দেন। অন্যদিকে, প্রায় সব ডেমোক্র্যাট সদস্য প্রস্তাবটির পক্ষে থাকলেও একজন বিপক্ষে অর্থাৎ ট্রাম্পের পক্ষে ভোট দেন।

ভোটের পর সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট নেতা চাক শুমার ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে ট্রাম্প ইরানে সর্বোচ্চ চাপ সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তার এই বিপর্যয়কর যুদ্ধ মার্কিন জনগণের জন্য শেষ পর্যন্ত বিভ্রান্তি, বিশৃঙ্খলা এবং বিপুল ব্যয় ডেকে এনেছে।

তিনি ট্রাম্পের এই সামরিক অভিযানকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বড় ভুল আখ্যা দিয়ে আরও বলেন, বারবার সিনেটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা মার্কিন জনগণের পাশে না দাঁড়িয়ে ট্রাম্প ও তার যুদ্ধের পক্ষ নিয়েছেন। ট্রাম্পের এই ঐতিহাসিক ভুলের চড়া মূল্য দিতে হয়েছে দেশের মানুষকে। আমেরিকার ইতিহাসে এটি অন্যতম নিকৃষ্ট বৈদেশিক নীতি হিসেবে লেখা থাকবে।

নিজের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করে দেওয়া সিনেটের এই সিদ্ধান্তের সমালোচনা করে ট্রাম্প বলেন, “বোকা ডেমোক্র্যাটরা ইরানের পারমাণবিক অস্ত্র থাকার পক্ষেই ভোট দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়