শিরোনাম
◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬, ০১:৫৪ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

দুর্নীতির বিভিন্ন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জন পলাতক আসামিকে দেশে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি নিয়ে নতুন করে আলোচনায় এসেছে আন্তর্জাতিক সহযোগিতায় আসামি প্রত্যর্পণের কার্যকারিতা ও সীমাবদ্ধতা।

দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদের দেওয়া তথ্য অনুযায়ী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি মামলায় বিচার প্রক্রিয়ায় অংশ নিতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।

একই তালিকায় রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ, তাঁর স্ত্রী রুকমিলা জামান, পাশাপাশি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং তাঁর পরিবারের কয়েকজন সদস্যসহ মোট ১০ জন আসামি।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশে অবস্থানরত এসব ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

Advertisement

সম্প্রতি দুর্নীতি মামলায় ইন্টারপোলের সহযোগিতায় সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তারের ঘটনায় এ ধরনের প্রক্রিয়ার কার্যকারিতা আবারও আলোচনায় এসেছে।

তবে বিভিন্ন ক্ষেত্রে আইনি জটিলতার কারণে রেড নোটিশ প্রক্রিয়া বাস্তবায়ন দীর্ঘসূত্রতা ও চ্যালেঞ্জের মুখে পড়ছে বলেও জানা গেছে। এর একটি উদাহরণ হিসেবে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ সংক্রান্ত প্রক্রিয়ার অগ্রগতিও উল্লেখ করা হচ্ছে। উৎস: ইত্তেফাক।