শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ০৪:৫৬ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

জাবি আলোনসো চেলসির নতুন কোচ!

স্পোর্টস ডেস্ক : ৪৪ বছর বয়সি আলোনসো চলতি বছরের জানুয়ারিতে রিয়াল মাদ্রিদ থেকে বরখাস্ত হওয়ার পর থেকেই কোচিংয়ের বাইরে ছিলেন। সান্তিয়াগো বার্নাব্যুতে মাত্র অর্ধ মৌসুম দায়িত্ব পালন করেছিলেন সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার। তবে এবার চার বছরের চুক্তিতে স্ট্যামফোর্ড ব্রিজে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।

গত মাসে লিয়াম রোজেনিওরকে বরখাস্ত করার পর থেকেই স্থায়ী কোচ খুঁজছিল চেলসি। জানুয়ারিতে এনজো মারেস্কার স্থলাভিষিক্ত হওয়া রোজেনিওর মাত্র ১০৬ দিন দায়িত্বে ছিলেন। এরপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যালাম ম্যাকফারলেন। -- সময়‌নিউজ

চেলসি কর্তৃপক্ষ প্রথমদিকে আন্দোনি ইরাওলা ও মার্কো সিলভাকে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করলেও শেষ পর্যন্ত আলোনসোকেই প্রধান লক্ষ্য হিসেবে বেছে নেয়। সাম্প্রতিক দিনগুলোতে ক্লাব মালিকানা প্রতিষ্ঠান ব্লুকোর সঙ্গে তার আলোচনা এগিয়ে যায়।

সূত্র জানিয়েছে, দলবদল নীতি ও কোচের ক্ষমতা নিয়ে কিছু নিশ্চয়তা চেয়েছিলেন আলোনসো। আলোচনার পর সেই বিষয়ে সমঝোতায় পৌঁছায় দুই পক্ষ।

এফএ কাপ ফাইনালে সিটির কাছে হারের পর নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া আরও দ্রুত এগোয়। মঙ্গলবার (১৯ মে) টটেনহ্যামের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচের আগেই আলোনসোর নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

  • সর্বশেষ