শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকা‌পের নকআউটে খেলার স্বপ্ন হাইতির, দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : হাইতি ৫২ বছর পর প্রথমবার বিশ্বকাপে খেলার অপেক্ষায়। ব্রাজিল, মরক্কো ও স্কটল্যান্ডের সঙ্গে কঠিন গ্রুপে পড়েছে তারা। তবুও স্বপ্ন দেখছে নকআউটে খেলার। এজন্য ২৬ জনের শক্তিশালী দল ঘোষণা করেছে তারা।

১৯৭৪ সালের বিশ্বকাপে শেষবার খেলেছিল হাইতি। ওইবার কোনো পয়েন্ট ছাড়াই টুর্নামেন্ট শেষ করেছিল তারা। কোচ সেবাস্তিয়েন মিগনে কেবল প্রথম পয়েন্ট পেতেই নয়, দল তৈরি করেছেন নকআউটে খেলার লক্ষ্যে। শেষ ৩২ এ ওঠার চ্যালেঞ্জ নিয়ে বিশ্বকাপে অংশ নেবে তারা।

মিগনে বলেছেন, ‘প্রাথমিক লক্ষ্য থাকবে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পাওয়ার। কিন্তু  এটাই একমাত্র লক্ষ্য হলে আমার খেলোয়াড়দেরকে খুব কমই উজ্জীবিত রাখবে। আমাদের নতুন রোডম্যাপে শেষ ৩২ এ পৌঁছানোর লক্ষ্য আছে। আমরা সেই অর্জনের জন্য ছুটব।

হাইতির বিশ্বকাপ শুরু হবে ১৩ জুন স্কটল্যান্ডের বিপক্ষে। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে তারা ১৯ জুন। ২৪ জনু শেষ গ্রুপ ম্যাচ মরক্কোর বিপক্ষে। তাদের বিশ্বকাপ স্কোয়াডে দুই নতুন মুখ স্লোভাকিয়ান ফুটবলে খেলা মিডফিল্ডার ডোমিনিক সিমন ও হাঙ্গেরিয়ান দল ফেরেঙ্কভারোসের লেনি জোসেফ।

advertisement

হাইতির বিশ্বকাপ স্কোয়াড ২০২৬ ---

গোলরক্ষক: জনি প্লাসাইড (বাস্তিয়া/ফ্রান্স), আলেকজান্দ্রে পিয়েরে (সোশো/ফ্রান্স), জোসুয়ে ডুভার্গার (কোবলেনৎস/জার্মানি)।

রক্ষণভাগ (ডিফেন্ডার): কার্লেন্স আরকুস (অ্যাঞ্জার্স/ফ্রান্স), উইলগুয়েন্স পাগোয়াঁ (ওয়ারেগেম/বেলজিয়াম), ডিউক লাক্রোয়া (কলোরাডো/আমেরিকা), মার্টিন এক্সপেরিয়েন্স (ন্যান্সি/ফ্রান্স), জিন-কেভিন ডুভার্নে (ঘেন্ট/বেলজিয়াম), রিকার্ডো অ্যাডে (কিটো/ইকুয়েডর), হ্যানেস ডেলক্রোয়া (লুগানো/সুইজারল্যান্ড), কিটো থার্মনসি (বের্ন/সুইজারল্যান্ড)।  

মধ্যমাঠ (মিডফিল্ডার): লেভারটন পিয়েরে (ভিজেলা/পর্তুগাল), কার্ল-ফ্রেড সেন্টে (এল পাসো/আমেরিকা), জিন-জ্যাক ড্যানলি (ফিলেডেলফিয়া ইউনিয়ন/আমেরিকা), জিন-রিকনার বেলেগার্ডে (উলভারহ্যাম্পটন/ইংল্যান্ড), পিয়েরে উডেনস্কি (ভায়োলেট/হাইতি), ডমিনিক সাইমন (প্রেসভ/স্লোভাকিয়া)।  

আক্রমণভাগ (ফরোয়ার্ড): লুইসিয়াস ডিডসন (ডালাস/আমেরিকা), রুবেন প্রভিডেন্স (আলমেরে/নেদারল্যান্ডস), জোসুয়ে ক্যাসিমির (অক্সের/ফ্রান্স), ডেরিক এতিয়েন (টরন্টো/কানাডা), উইলসন ইসিদোর (সান্ডারল্যান্ড/ইংল্যান্ড), ডাকেন্স নাজোন (এস্তেঘলাল/ইরান), ফ্রান্টজডি পিয়েরো (রিজেস্পোর/তুরস্ক), ইয়াসিন ফরচুন (ভিজেলা/পর্তুগাল), লেনি জোসেফ (ফেরেনকাভারোস/হাঙ্গেরি)।

  • সর্বশেষ