শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ০৯:৫০ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাইকেল ক্যারিক ম্যানচেস্টার ইউনাইটে‌ডের কোচ হচ্ছেন

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার  ইউনাইটেড চলতি মৌসুমের শেষ সময়ে এসে ওল্ড ট্র্যাফোর্ডের কোচ মাইকেল ক্যারিককে দুই বছরের জন্য স্থায়ীভাবে চুক্তির প্রস্তাব দিয়েছে। শুক্রবার (১৫ মে) বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসর প্রতিবেদনে বলা হয়েছে, ইউনাইটেডের শীর্ষ কর্মকর্তারা ক্যারিকের নাম চূড়ান্ত করেছেন বলে মনে করা হচ্ছে এবং ক্লাবটির অন্যতম মালিক স্যার জিম র‍্যাটক্লিফও তাদের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন।

ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার ক্যারিক জানুয়ারিতে তত্ত্বাবধায়ক ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে অনেকের প্রত্যাশা ছাড়িয়ে গেছেন। তিনি প্রিমিয়ার লিগের অন্যতম ধারাবাহিক কোচ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

তার নেতৃত্বে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতাও অর্জন করেছেন।

ইউনাইটেড জানুয়ারিতে তাদের আগের স্থায়ী ম্যানেজার রুবেন আমোরিমকে বরখাস্ত করে এবং তার বদলি নিয়োগের জন্য ক্লাব সময় নিতে চেয়েছিল।

advertisement

শুক্রবার এক সংবাদ সম্মেলনে ক্যারিক জানান, আমার ভবিষ্যৎ খুব শিগগিরিই নির্ধারিত হতে চলেছে। আমরা জানতাম  এটা মৌসুমের শেষের দিকে হতে চলেছে।

তবে বড় কোনো পরিবর্তন আসবে না। এটাই বাস্তবতা, বুঝতেই পারছেন। স্পষ্টতই এর পরের যা কিছু আছে, তা এমনিতেও খুব কাছাকাছিই।

মাইকেল ক্যারিক তার দায়িত্বে থাকা ১৫টি ম্যাচের মধ্যে ১০টিতে জিতেছেন এবং মাত্র দুটিতে হেরেছেন।

যা আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে এবং দলকে প্রিমিয়ার লিগে সপ্তম স্থান থেকে তৃতীয় স্থানে নিয়ে এসেছে। ছয়জনের সংক্ষিপ্ত তালিকায় ক্যারিক প্রিমিয়ার লিগের বর্ষসেরা ম্যানেজার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি।

তৃতীয় স্থান নিশ্চিত করতে ইউনাইটেডের শেষ দুটি ম্যাচ থেকে এক পয়েন্ট প্রয়োজন। তারা আগামীকাল রোববার  (১৭ মে) নটিংহাম ফরেস্টের বিপক্ষে মাঠে নামবে।

  • সর্বশেষ