শিরোনাম
◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ১২:১৫ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

খেলা ড্র, এক‌টি গোল করেই শান্তির ঘোষণা নেইমারের

স্পোর্টস ডেস্ক: বুধবার (৬ মে) কোপা সুদামেরিকানায় রেকোলেতার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সান্তোস। এদিন নেইমার গোল করে সান্তোসকে এগিয়ে দিলেও লিড ধরে রাখতে পারেনি দল। ম্যাচের শেষদিকে গোল হজম করে পয়েন্ট নষ্ট করেছে।রেকোলেতার পক্ষে ফার্নান্দো গালেয়ানো গোলটি করেন।

এই ড্রয়ের পর ৪ ম্যাচ শেষেও নিজেদের গ্রুপে জয়শূন্য থাকল নেইমারের দল। ৪ ম্যাচে ৩ ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে সান্তোস। এর আগে এপ্রিলে দুই দলের প্রথম দেখাতেও ১-১ গোলে ড্র হয়েছিল। সেদিনও নেইমার গোল করে সান্তোসকে লিড এনে দিয়েছিলেন। প্যারাগুয়ের দলটির মাঠে সান্তোসেরই আধিপত্য ছিল। ৬৯ শতাংশ বল পজেশন রেখে মোট ১৬টি শট নিয়েছে পেইজিরা, যার ৪টি লক্ষ্যে ছিল। অন্যদিকে রেকোলেতার ৩টি শটের প্রতিটিই লক্ষ্যে ছিল। --- সময়‌নিউজ

প্রথমার্ধের ৪১ মিনিটে নেইমার সান্তোসকে লিড এনে দেন। রোলহেইসারের পাস থেকে গোল করেন এই ৩৪ বছর বয়সী। গোল করেই নেইমার ছুটে গিয়ে জড়িয়ে ধরেন ডাগআউটে থাকা রবিনিয়ো জুনিয়রকে। এ সময় মজার ছলে সতীর্থের গালে হালকা চড়ও মারেন। এভাবেই যেন গত কয়েকদিনের বিতর্কের সমাপ্তি টেনে শান্তির ঘোষণা দিলেন নেইমি। প্রতিযোগিতায় এতি তার চতুর্থ ম্যাচে দ্বিতীয় গোল। আর সব মিলিয়ে চলতি মৌসুমে ৯ ম্যাচ খেলে ৫ গোল ও ৩ অ্যাসিস্ট করলেন তিনি।

নেইমারের গোল পেইজিদের জয়ের স্বপ্নই দেখাচ্ছিল, কিন্তু ৮৬ মিনিটে গালেয়ানো স্বপ্ন হন্তারকের বেশে আবির্ভূত হন।
নেইমারের সঙ্গে সংঘাতে জড়ানো রবিনিয়ো জুনিয়র এদিন প্রথম একাদশে ছিলেন না। ম্যাচ শেষ হওয়ার ঠিক আগে আগে তাকে বদলি হিসেবে নামানো হয়। 

এই ড্রয়ের পরও অবশ্য নেইমারের পরের রাউন্ডে খেলার আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি। হাতে আছে এখনও দুই ম্যাচ। কোপা সুদামেরিকানায় প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়নই শুধু সরাসরি পরের রাউন্ডে যাবে। রানার্স আপ দলকে প্লে-অফ খেলতে হবে কোপা লিবের্তাদোরেসের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া ক্লাবের বিপক্ষে।

  • সর্বশেষ