শিরোনাম
◈ পশ্চিমবঙ্গ নির্বাচনী প্রচারে ‘বাংলাদেশ কার্ড’ যেভাবে ব্যবহার করল বিজেপি! ◈ আইপিএলের দল রাজস্থান রয়্যালসের মালিকানা নিয়ে উঠলো বিতর্ক  ◈ নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ সংঘবদ্ধ হচ্ছে, গুজব ছড়িয়ে ছাত্রদল-শিবিরের মধ্যে দ্বন্দ্বের চেষ্টা ◈ চীন ও ভারতের ফুটবল প্রেমীরা বিশ্বকাপ দেখ‌তে পা‌বেন না! সম্প্রচার নিয়ে চরম অনিশ্চয়তা  ◈ টানা ৫ দফা কমার পর দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ টিকিটের জন্য পাঁচ কোটি টাকা চেয়েছিল, তৃণমূল ছাড়ার ঘোষণা সা‌বেক ক্রিকেটার ম‌নোজ তিওয়ারির ◈ পাকিস্তান সিরিজে টি‌কিট ছাড়াই খেলা দেখতে পারবে শিক্ষার্থীরা ◈ সৌদি আরব থেকে ১ লাখ টন তেল নিয়ে জাহাজ পৌঁছাল, সচল হচ্ছে ইস্টার্ন রিফাইনারি ◈ ৬ হাজার কিমি পাল্লার প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্মোচন করে বিশ্বকে তাকে লাগিয়ে দিল তুরস্ক ◈ লিমন-বৃষ্টির সম্মানে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ১০:০৬ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিল ফো‌ডেন ম্যানচেস্টার সি‌টির সঙ্গে ২০৩০ পর্যন্ত চুক্তি বাড়াচ্ছেন

স্পোর্টস ডেস্ক : প‌চিশ বছর বয়সী তারকা ফুটবলার ফিল ফো‌ডেন ম্যানচেস্টার সিটির সঙ্গে নতুন চার বছরের চুক্তির বিষয়ে নীতিগতভাবে একমত হ‌য়ে‌ছেন। এই ফুটবলারের বর্তমান চুক্তির মেয়াদ আগামী গ্রীষ্মে শেষ হওয়ার কথা। তবে, নতুন চুক্তিতে ২০৩০ সাল পর্যন্ত ইতিহাদ স্টেডিয়ামেই থাকছেন তিনি। আরও এক বছর চুক্তি বাড়ানোর সুযোগ রয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে চেনা ফর্মে নেই ফোডেন। গত ১৪ ডিসেম্বরের পর কোনো গোল করতে পারেননি তিনি। তা সত্ত্বেও দলের গুরুত্বপূর্ণ এই ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সিটি। গত সোমবার এভারটনের বিপক্ষে ৬ গোলের নাটকীয় ম্যাচে তিনি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন।

এই ম্যাচের পর ম্যানচেস্টার সিটি লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে রয়েছে। তবে সিটির হাতে একটি ম্যাচ বেশি আছে।

আসন্ন বিশ্বকাপে থমাস টুখেলের ইংল্যান্ড স্কোয়াডে নিজের জায়গা নিশ্চিত করার অপেক্ষায় রয়েছেন ফোডেন। যদিও গত মাসে কোচ টুখেল জানিয়েছিলেন, স্কোয়াডে ফোডেনের জায়গা নিশ্চিত নয়।

অথচ টুর্নামেন্টের আগের শেষ ক্যাম্পের দুটি ম্যাচেই একমাত্র খেলোয়াড় হিসেবে শুরু থেকে খেলেছিলেন তিনি। মাত্র ১৭ বছর বয়সে পেপ গার্দিওলার অধীনে সিটির মূল দলে অভিষেক হওয়া ফোডেন এখন পর্যন্ত ৩৬৫টি ম্যাচ খেলেছেন। জিতেছেন ৬টি প্রিমিয়ার লিগ ও ১টি চ্যাম্পিয়ন্স লিগসহ বহু শিরোপা।

তার সাম্প্রতিক ফর্ম নিয়ে সমালোচনা থাকলেও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ওয়েন রুনির মতে, ফোডেনকে সিটির হয়ে প্রতিটি ম্যাচেই খেলানো উচিত। বিবিসির এক অনুষ্ঠানে রুনি বলেন, ফোডেনের মতো প্রতিভাবান খেলোয়াড়কে বেঞ্চে বসে থাকতে দেখাটা সুখকর নয়।

খারাপ সময়ে তাকে বসিয়ে না রেখে টানা খেলিয়ে যাওয়াটাই শ্রেয়। রুনির মতে, গার্দিওলা হয়তো রক্ষণভাগে বাড়তি সহায়তার জন্য ডোকু বা সেমেনিওর মতো গতিশীল খেলোয়াড়দের অগ্রাধিকার দিচ্ছেন। তবে ফোডেনের খেলার ধরন ও জায়গা খুঁজে নেওয়ার ক্ষমতা অনন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়