শিরোনাম
◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

প্রকাশিত : ০৫ মে, ২০২৬, ০৯:৪২ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস

স্পোর্টস ডেস্ক : যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় গায়ানা ফুটবল ফেডারেশনের (জিএফএফ) সাবেক সাধারণ সম্পাদক ইয়ান আলভেসকে পাঁচ বছরের জন্য সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে ফিফা।

সোমবার ফিফার স্বাধীন নৈতিকতা কমিটি এই সিদ্ধান্ত জানায়। পাশাপাশি আলভেসকে ২০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ২৫ হাজার ৫০০ মার্কিন ডলার) জরিমানাও করা হয়েছে। ফিফা জানায়, নারী কর্মীদের যৌন হয়রানি করার মাধ্যমে আলভেস ফিফার নীতিমালার একাধিক ধারা লঙ্ঘন করেছেন।

এর মধ্যে শারীরিক ও মানসিক নিরাপত্তা রক্ষা, ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ দায়িত্ব সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত রয়েছে। এ বিষয়ে ফিফা এক বিবৃতিতে বলেছে, ‘ফুটবলে যেকোনো ধরনের নির্যাতনের বিরুদ্ধে ফিফার অবস্থান কঠোর।

তদন্তে ভুক্তভোগীদের লিখিত বক্তব্য, জিএফএফের দেওয়া নথি, আলভেসের জবাব এবং অন্যান্য প্রমাণ পর্যালোচনা করা হয়। সেসব তথ্য-প্রমাণের ভিত্তিতেই এই শাস্তি দেওয়া হয়েছে। সোমবার তাকে আনুষ্ঠানিকভাবে শাস্তির বিষয়টি জানানো হয়েছে এবং সেই দিন থেকেই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ফিফা জানিয়েছে, নীতিমালা অনুযায়ী আগামী ৬০ দিনের মধ্যে এই সিদ্ধান্তের পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রকাশ করা হবে।

  • সর্বশেষ