শিরোনাম
◈ বিশ্বের ১১৪ দেশের স্কুলে মোবাইল নিষিদ্ধ, বাংলাদেশে কী হবে? ◈ মালয়েশিয়ার হালাল মেলায় বড় সাফল্য, ২০ লাখ ডলারের অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান ◈ কয়লাভিত্তিক প্রকল্পে চীনের ‘না’, ঝুলে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ◈ মুক্তিপণ থেকে প্রতিশোধ, নানামুখী কারণে বাড়ছে অপহরণ ◈ অনিশ্চিত অজিত দোভালের ঢাকা সফর ◈ বাংলাদেশের পাটপণ্যে নতুন শুল্ক বসাল ভারত, বাড়ল রপ্তানি চ্যালেঞ্জ! ◈ বিদেশে বাংলাদেশি মিশনে এমপিদের সফর-সভা নিয়ে নতুন নির্দেশনা ◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ?

প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ১১:০৯ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

প্রিয় দলের খেলা দেখতে এসে কোচ অ‌্যা‌লেক্স ফার্গুসনকে মাঠ থেকে যেতে হলো হাসপাতালে

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে নেমেছিল  ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তাদের সঙ্গে খেলা ছিল লিভারপুলের। সেই ম্যাচ শুরুর আগে হঠাৎই উদ্বেগজনক এক পরিস্থিতির সৃষ্টি হয়। ওয়ার্মআপ চলাকালীন  গ্যালারিতে অসুস্থ হয়ে পড়েন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন  কোচ স্যর অ্যালেক্স ফার্গুসন। 

ম্যাচটি নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। বল গড়ানোর আগেই দর্শকাসনে বসে থাকা ফার্গুসন অসুস্থ বোধ করলে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। উপস্থিত চিকিৎসাকর্মীরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে অ্যাম্বুল্যান্সে করে তাঁকে নিকটবর্তী হাসপাতালে পাঠান।

ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ৮৪ বছর বয়সী এই কিংবদন্তির অবস্থা গুরুতর নয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তির পর তাঁর শারীরিক অবস্থার বিষয়ে আর কোনো বিস্তারিত আপডেট পাওয়া যায়নি। তবে ক্লাব সূত্রে আশা করা হচ্ছে, খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে ফিরবেন।

উল্লেখ্য, প্রায় ২৭ বছর ধরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দায়িত্ব পালন করে অসংখ্য সাফল্য এনে দিয়েছেন স্যার অ্যালেক্স ফার্গুসন। কোচিং কেরিয়ারের শেষে এখনও নিয়মিত ক্লাবের ম্যাচ দেখতে ওল্ড ট্র্যাফোর্ডে আসেন। ম্যাচ শুরুর আগেও অন্যান্য অতিথিদের সঙ্গে হাসিমুখে ছবি তুলতে দেখা গিয়েছিল তাঁকে।

  • সর্বশেষ