শিরোনাম
◈ বিশ্বের ১১৪ দেশের স্কুলে মোবাইল নিষিদ্ধ, বাংলাদেশে কী হবে? ◈ মালয়েশিয়ার হালাল মেলায় বড় সাফল্য, ২০ লাখ ডলারের অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান ◈ কয়লাভিত্তিক প্রকল্পে চীনের ‘না’, ঝুলে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ◈ মুক্তিপণ থেকে প্রতিশোধ, নানামুখী কারণে বাড়ছে অপহরণ ◈ অনিশ্চিত অজিত দোভালের ঢাকা সফর ◈ বাংলাদেশের পাটপণ্যে নতুন শুল্ক বসাল ভারত, বাড়ল রপ্তানি চ্যালেঞ্জ! ◈ বিদেশে বাংলাদেশি মিশনে এমপিদের সফর-সভা নিয়ে নতুন নির্দেশনা ◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ?

প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ১১:২০ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ ইস‌্যু‌তে ইরান শিগ‌গির ফিফার সঙ্গে বৈঠকে বসছে

স্পোর্টস ডেস্ক : আগামী ১১জুন শুরু হ‌চ্ছে বিশ্বকাপফুটবল। এই অল্প সময় থাকলেও ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। পরিস্থিতি ক্রমেই জটিল হওয়ায় নানা ইস্যুতে শিগগিরই ফিফার সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ইরান ফুটবল ফেডারেশন।

সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে অংশ নেওয়ার কথা ছিল ইরানি প্রতিনিধিদের। তবে টরন্টো বিমানবন্দরে কানাডিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষের আচরণের কারণে তারা দেশে ফিরে যেতে বাধ্য হন।

দেশে ফিরে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানান, ফিফার সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, 'আমাদের অনেক বিষয় নিয়ে কথা বলতে হবে। শিগগিরই আমরা ফিফার সঙ্গে বৈঠকে বসব। 

আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যমের খবরে জানা গেছে, ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রোম ইরানকে আগামী ২০ মের মধ্যে জুরিখে আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

advertisement

গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর দেশটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রে খেলতে আপত্তি জানিয়ে ভেন্যু পরিবর্তনের অনুরোধও করেছিল ইরান। তবে সেই প্রস্তাবে সাড়া দেয়নি ফিফা।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো একাধিকবার জানিয়েছেন, সূচি অনুযায়ী ইরান যুক্তরাষ্ট্রেই তাদের ম্যাচগুলো খেলবে এবং বিশ্বকাপে অংশ নেবে।

বাছাইপর্ব পেরিয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়া ইরান ‘জি’ গ্রুপে রয়েছে। তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশর। আগামী ১৬ জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা দলটির। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে এবারের বিশ্বকাপ, যা শুরু হবে ১১ জুন এবং শেষ হবে ১৯ জুলাই।

  • সর্বশেষ