শিরোনাম
◈ বিশ্বের ১১৪ দেশের স্কুলে মোবাইল নিষিদ্ধ, বাংলাদেশে কী হবে? ◈ মালয়েশিয়ার হালাল মেলায় বড় সাফল্য, ২০ লাখ ডলারের অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান ◈ কয়লাভিত্তিক প্রকল্পে চীনের ‘না’, ঝুলে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ◈ মুক্তিপণ থেকে প্রতিশোধ, নানামুখী কারণে বাড়ছে অপহরণ ◈ অনিশ্চিত অজিত দোভালের ঢাকা সফর ◈ বাংলাদেশের পাটপণ্যে নতুন শুল্ক বসাল ভারত, বাড়ল রপ্তানি চ্যালেঞ্জ! ◈ বিদেশে বাংলাদেশি মিশনে এমপিদের সফর-সভা নিয়ে নতুন নির্দেশনা ◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ?

প্রকাশিত : ০১ মে, ২০২৬, ১০:৩৩ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় লোকসানের মুখে অংশগ্রহণকারী দেশগুলো! বিশ্বকাপ বাঁচাতে তড়িঘড়ি বড় সিদ্ধান্ত ফিফার

স্পোর্টস ডেস্ক : ইউরোপের একাধিক দেশের প্রবল আপত্তি। নাম প্রত্যাহারের হুমকি। যার জেরে আমেরিকা-কানাডা এবং মেক্সিকোর ফুটবল বিশ্বকাপ নিয়ে বড় সিদ্ধান্ত নিল ফিফা। বিশ্বকাপের পুরস্কারমূল্য একধাক্কায় অনেকটাই বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। জানা গিয়েছে নির্ধারিত পুরস্কার মূল্যের পাশাপাশি লভ্যাংশের একটা বড় ভাগও দেওয়া হবে অংশগ্রহণকারী দলগুলিকে।

আগামী বছর ১১ জুন থেকে শুরু ফুটবল বিশ্বকাপ। তার আগে ফুটবল বিশ্বকাপে পুরস্কারমূল্য অনেকটাই বৃদ্ধি করল ফিফা। প্রাথমিকভাবে ২০২৬ বিশ্বকাপের জন্য ৬৫৫ মিলিয়ন ডলার পুরস্কারমূল্য ঘোষণা করে ফিফা। বাংলা‌দে‌শি মুদ্রায় যা প্রায় ৬৬৬৩ কোটি টাকা। ঠিক হয়েছিল, বিশ্বকাপ জয়ী দল পাবে ৫০ মিলিয়ন মার্কিন ডলার। বাংলা‌দে‌শি মুদ্রায় যা প্রায় ৪৫২ কোটি টাকা। বিশ্বকাপের রানার্সরা পাবে ২৯৮ কোটি টাকা। তৃতীয় স্থান অর্জনকারী দেশ পাবে ২৬২ কোটি টাকা। চতুর্থ স্থানে শেষ করা দলের পকেটে ঢুকবে ২৪৪ কোটি টাকা। ৩৩ থেকে ৪৮তম স্থানে শেষ করার দলে ভাঁড়ারে ঢুকবে ৮২ কোটি টাকা।

কিন্তু ওই পুরস্কারমূল্যে সন্তুষ্ট ছিল না ইউরোপের একাধিক দেশ। তাদের যুক্তি, বিশ্বকাপ বেশি দিন চলবে। তাতে দলগুলির খরচ বাড়বে। তা ছাড়া তিনটি দেশ মিলিয়ে হবে এ বারের প্রতিযোগিতা। যে দলগুলি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছোবে, তাদের খরচ অনেকটাই বাড়বে। এই সব দেশের দাবি মেনেই বিশ্বকাপের পুরস্কারমূল্য বেশি খানিকটা বাড়ানো হচ্ছে। ফিফার এক কর্তা বলছেন, “দেশগুলিকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, বিশ্বকাপের আরও বেশি লভ্যাংশ ভাগ করে দেওয়া হবে। তবে কতটা সেটা ফিফা কাউন্সিলের বৈঠকে ঠিক করা হবে। আশা করা যায় সংখ্যাটা অনেকটাই বাড়বে।

  • সর্বশেষ