শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ০৫:৪৬ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

চ‌্যা‌ম্পিয়নস লিগ, জয় পে‌লো না কো‌নো দলই

স্পোর্টস ডেস্ক : অ্যাতলেটিকো মাদ্রিদ ও আর্সেনাল মুখোমুখি হয়ে ১-১ গোলে ড্র করেছে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগ।

মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। প্রথম দিকে কিছুটা চাপে থাকলেও ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে অ্যাতলেটিকো। ১৪তম মিনিটে হুলিয়ান আলভারেজের দূরপাল্লার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন আর্সেনালের গোলরক্ষক দাভিদ রায়া।

অন্যদিকে, আর্সেনালও সুযোগ তৈরি করেছিল। মার্টিন ওডেগার্ডের শট প্রতিপক্ষের রক্ষণে আটকে যায়। প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে আসে প্রথম গোল। বক্সের ভেতরে ফাউলের শিকার হয়ে পেনাল্টি পায় আর্সেনাল, আর স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন সুইডিশ স্ট্রাইকার ভিক্তর ইয়োকেরেশ। -- সময়‌নিউজ

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে অ্যাতলেটিকো। তাদের চাপের ফল আসে ৫৬তম মিনিটে, যখন পেনাল্টি থেকে সমতা ফেরান হুলিয়ান আলভারেজ। এরপর একাধিক সুযোগ তৈরি করেও গোল পায়নি স্বাগতিকরা। অঁতোয়ান গ্রিজমানের দারুণ শট ক্রসবারে লেগে ফিরে আসে, আর আদেমোলা লুকমানও সহজ সুযোগ নষ্ট করেন।

শেষদিকে নাটকীয়তা বাড়ে আরও। আর্সেনাল আরেকটি পেনাল্টি পেলেও ভিএআর দেখে সিদ্ধান্ত বদলান রেফারি। ফলে আর কোনো গোল হয়নি।

দুই দলের মধ্যকার এই সমতা রেখে এখন সব হিসাব গড়াবে দ্বিতীয় লেগে, যা অনুষ্ঠিত হবে আর্সেনালের মাঠে ৬ মে। সেখানে জয় পেলেই মিলবে ফাইনালের টিকিট।

  • সর্বশেষ