শিরোনাম
◈ অনেক কষ্টে ও‌লি‌সের গো‌লে বেলজিয়ামকে হারাল ফ্রান্স ◈ রাড্ডা ও স্টু‌ডিও ভাঙচু‌রে কেউ মামলা করেনি - অজুহাতে পুলিশ কি দায়িত্ব এড়াতে পারে?   ◈ তুরস্কের মাঠে মানচিনির ইতালির জয় ◈ বাংলা‌দে‌শের মারুফা‌কে নি‌য়ে অস্ট্রেলিয়ার বাড়‌তি ভয় ◈ বাংলাদেশের বিপক্ষে সিরিজে অ‌স্ট্রেলিয়া নারী দ‌লে অনিশ্চিত অধিনায়ক  ◈ বিশ্বের ১১৪ দেশের স্কুলে মোবাইল নিষিদ্ধ, বাংলাদেশে কী হবে? ◈ মালয়েশিয়ার হালাল মেলায় বড় সাফল্য, ২০ লাখ ডলারের অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান ◈ কয়লাভিত্তিক প্রকল্পে চীনের ‘না’, ঝুলে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ◈ মুক্তিপণ থেকে প্রতিশোধ, নানামুখী কারণে বাড়ছে অপহরণ ◈ অনিশ্চিত অজিত দোভালের ঢাকা সফর

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ১০:৪৪ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আ‌র্লিং হালান্ড বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদে যাচ্ছেন না, ম‌্যান‌চেস্টার সিটিতেই থাক‌ছেন 

স্পোর্টস ডেস্ক : বা‌র্সেলোনা ও রিয়াল মা‌দ্রিদের অ‌নেক দিন ধ‌রেই আর্লিং হালান্ডের দিকে নজর। ম্যানচেস্টার সিটিতে খেলা এই তারকা বর্তমান ক্লাবেই খুশি আছেন বলে জানিয়েছেন। -- গোল ডটকম

২৫ বছর বয়সী এই স্ট্রাইকার জানিয়েছেন, তিনি ম্যানচেস্টারেই নিজের দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়তে চান এবং ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভীষণ উৎসাহী।

ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে হালান্ড বলেন, ‘(ম্যানচেস্টার সিটিতে) আমি খুবই খুশি এবং সামনে কী আসছে তা নিয়ে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। ক্লাব হিসেবে সিটির জন্য এবং একজন খেলোয়াড় হিসেবে আমার জন্য এটি দারুণ সময়। আমি সিটির সঙ্গেই এগিয়ে যেতে চাই।
 
নরওয়ের এই তারকা আরও জানান, সাম্প্রতিক সময়ে দলে বেশ কিছু পরিবর্তন এসেছে এবং নতুন খেলোয়াড়দের মানিয়ে নিতে সময় লাগছে। কোচ পেপ গার্দিওলার অধীনে গত দেড় বছরে দলে যোগ দিয়েছেন জিয়ানলুইজি দোনারুম্মা, মার্ক গেয়ি এবং রায়ান শেরকির মতো প্রতিভাবান ফুটবলাররা।

হালান্ডের মতে, নতুনরা পুরোপুরি মানিয়ে নিলে দল আরও শক্তিশালী হয়ে উঠবে।  তার ভাষ্য, ‘গত কয়েক বছরে অনেক পরিবর্তন হয়েছে। নতুন লিগ, নতুন দেশ; সবকিছু মানিয়ে নিতে সময় লাগে। তবে আমি মনে করি সামনে দারুণ সময় আসছে এবং আমি এর অংশ হতে পেরে আনন্দিত।

  • সর্বশেষ