শিরোনাম
◈ অনেক কষ্টে ও‌লি‌সের গো‌লে বেলজিয়ামকে হারাল ফ্রান্স ◈ রাড্ডা ও স্টু‌ডিও ভাঙচু‌রে কেউ মামলা করেনি - অজুহাতে পুলিশ কি দায়িত্ব এড়াতে পারে?   ◈ তুরস্কের মাঠে মানচিনির ইতালির জয় ◈ বাংলা‌দে‌শের মারুফা‌কে নি‌য়ে অস্ট্রেলিয়ার বাড়‌তি ভয় ◈ বাংলাদেশের বিপক্ষে সিরিজে অ‌স্ট্রেলিয়া নারী দ‌লে অনিশ্চিত অধিনায়ক  ◈ বিশ্বের ১১৪ দেশের স্কুলে মোবাইল নিষিদ্ধ, বাংলাদেশে কী হবে? ◈ মালয়েশিয়ার হালাল মেলায় বড় সাফল্য, ২০ লাখ ডলারের অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান ◈ কয়লাভিত্তিক প্রকল্পে চীনের ‘না’, ঝুলে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ◈ মুক্তিপণ থেকে প্রতিশোধ, নানামুখী কারণে বাড়ছে অপহরণ ◈ অনিশ্চিত অজিত দোভালের ঢাকা সফর

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ১১:২৮ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরু‌দ্ধে লড়‌বে চেলসি

স্পোর্টস ডেস্ক : ইং‌লিশ প্রিমিয়ার লিগে ভীষণ বাজে পথচলার মাঝে এফএ কাপে দারুণ এক জয় পেল চেলসি। পারফরম্যান্সে তেমন কোনো উন্নতি না হলেও, ডাগআউটে প্রধান কোচ ছাড়াই লিডস ইউনাইটেডকে হারিয়ে প্রতিযোগিতাটির ফাইনালে উঠল দলটি।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার দ্বিতীয় সেমি-ফাইনালে ১-০ গোলে জিতেছে চেলসি। তাদের জয়ের নায়ক এন্সো ফের্নান্দেস। শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। শনিবার প্রথম সেমি-ফাইনালে পেপ গুয়ার্দিওলার দল হারায় সাউথ্যাম্পটনকে।

ইংল্যান্ডের শীর্ষ লিগে সবশেষ পাঁচ ম্যাচে হেরেছে চেলসি এবং এই ম্যাচগুলোয় একটিও গোল করতে পারেনি- এমন বাজে পারফরম্যান্সের দায় মাথায় নিয়ে চার দিন আগে ছাঁটাই হন কোচ লিয়াম রোস্যানিও, দায়িত্ব পাওয়ার সাড়ে তিন মাসের মাথায়। -- বি‌ডি‌নিউজ

সেই শূন্যস্থানে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে লিডসের বিপক্ষে এদিন ডাগআউটে দাঁড়ান ক‍্যালাম ম‍্যাকফার্লেন। তার হাল ধরে পারফরম্যান্স সাদামাটা হলেও, ম্যাচের শুরুটা দারুণ হয় দলটির, এগিয়ে যায় ২৩তম মিনিটে। ডান দিক থেকে পেদ্রো নেতোর ক্রসে হেডে বল জালে পাঠান আর্জেন্টাইন মিডফিল্ডার ফের্নান্দেস।

ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট সময় ছিল লিডসের সামনে। বল দখলে একটু পিছিয়ে থাকলেও, গোলের জন্য তারাই বেশি শট নেয়। কিন্তু আসল কাজটা এবার আর করতে পারেনি তারা। এবারের প্রিমিয়ার লিগে লিডসের বিপক্ষে একবারও জিততে পারেনি চেলসি। গত ডিসেম্বরে লিডসের মাঠে ৩-১ গোলে হারের পর, দ্বিতীয় দেখায় ঘরের মাঠে ২-২ ড্র করে চেলসি। সেই ক্ষতে এবার প্রলেপ দিতে পারল তারা।

২০২২ সালের পর আবার এর ফাইনালে উঠল চেলসি। আগামী ১৬ মে এই মাঠেই শিরোপা লড়াইয়ে নামবে আটবারের চ্যাম্পিয়ন চেলসি ও সাতবারের শিরোপাজয়ী সিটি।

  • সর্বশেষ