শিরোনাম
◈ অনেক কষ্টে ও‌লি‌সের গো‌লে বেলজিয়ামকে হারাল ফ্রান্স ◈ রাড্ডা ও স্টু‌ডিও ভাঙচু‌রে কেউ মামলা করেনি - অজুহাতে পুলিশ কি দায়িত্ব এড়াতে পারে?   ◈ তুরস্কের মাঠে মানচিনির ইতালির জয় ◈ বাংলা‌দে‌শের মারুফা‌কে নি‌য়ে অস্ট্রেলিয়ার বাড়‌তি ভয় ◈ বাংলাদেশের বিপক্ষে সিরিজে অ‌স্ট্রেলিয়া নারী দ‌লে অনিশ্চিত অধিনায়ক  ◈ বিশ্বের ১১৪ দেশের স্কুলে মোবাইল নিষিদ্ধ, বাংলাদেশে কী হবে? ◈ মালয়েশিয়ার হালাল মেলায় বড় সাফল্য, ২০ লাখ ডলারের অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান ◈ কয়লাভিত্তিক প্রকল্পে চীনের ‘না’, ঝুলে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ◈ মুক্তিপণ থেকে প্রতিশোধ, নানামুখী কারণে বাড়ছে অপহরণ ◈ অনিশ্চিত অজিত দোভালের ঢাকা সফর

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ১১:৪০ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

শীর্ষে ফিরলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : মৌসুমের  গুরুত্বপূর্ণ সময়ে এসে একের পর এক হারে দেয়ালে ঠেকে গিয়েছিল পিঠ। এবার কিছুটা স্বস্তি ফিরল আর্সেনাল শিবিরে। এবেরেচি এজের চমৎকার গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরল মিকেল আর্তেতার দল।

ঘরের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে আর্সেনাল।
ঘরোয়া ফুটবলে টানা চার হারের পর জয়ের স্বাদ পেল এমিরেটস স্টেডিয়ামের দলটি। এর আগে তারা সবশেষ জিতেছিল গত ১৪ মার্চ, প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে।

তারপর থেকে লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে, এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে সাউথ্যাম্পটনের বিপক্ষে, প্রিমিয়ার লিগে বোর্নমাউথ ও সিটির বিপক্ষে হেরে যায় আর্সেনাল। ---- বি‌ডি‌নিউজ

মাঝে অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে স্পোর্তিংয়ের বিপক্ষে প্রথম লেগে ১-০ গোলে জিতে ও ফিরতি লেগ গোলশূন্য ড্র করে সেমি-ফাইনালে জায়গা করে নেয় তারা। ৩৪ ম্যাচে ২২ জয় ও সাত ড্রয়ে আর্সেনালের পয়েন্ট হলো ৭৩। এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

নবম মিনিটেই আর্সেনালকে কাঙ্ক্ষিত গোলটি এনে দেন এজে। কর্নারের পর কাই হাভার্টজের পাস বক্সের বাইরে পেয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন ২৭ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ড। পুরো ম্যাচে আক্রমণে দুই দলই ছিল প্রায় সমানে-সমান। বেশ কিছু ভালো সুযোগও মেলে, কিন্তু আর কেউ জালের দেখা পাননি। ৩৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে নিউক্যাসল।

  • সর্বশেষ