শিরোনাম
◈ অবৈধ গাড়ির মালিক পুলিশ-প্রশাসনের লোকজনও, নিয়ন্ত্রণকারীরাই নামান রাস্তায়: পরিবহন মালিকদের অভিযোগ ◈ অনেক কষ্টে ও‌লি‌সের গো‌লে বেলজিয়ামকে হারাল ফ্রান্স ◈ রাড্ডা ও স্টু‌ডিও ভাঙচু‌রে কেউ মামলা করেনি - অজুহাতে পুলিশ কি দায়িত্ব এড়াতে পারে?   ◈ তুরস্কের মাঠে মানচিনির ইতালির জয় ◈ বাংলা‌দে‌শের মারুফা‌কে নি‌য়ে অস্ট্রেলিয়ার বাড়‌তি ভয় ◈ বাংলাদেশের বিপক্ষে সিরিজে অ‌স্ট্রেলিয়া নারী দ‌লে অনিশ্চিত অধিনায়ক  ◈ বিশ্বের ১১৪ দেশের স্কুলে মোবাইল নিষিদ্ধ, বাংলাদেশে কী হবে? ◈ মালয়েশিয়ার হালাল মেলায় বড় সাফল্য, ২০ লাখ ডলারের অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান ◈ কয়লাভিত্তিক প্রকল্পে চীনের ‘না’, ঝুলে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ◈ মুক্তিপণ থেকে প্রতিশোধ, নানামুখী কারণে বাড়ছে অপহরণ

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ১১:২৮ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

মাঠেই মারা গে‌লেন নাইজেরিয়ার ফুটবলার

স্পোর্টস ডেস্ক : একটি প্রীতি  ম্যাচ চলাকালীন মাঠে লুটিয়ে পড়ে মারা গেছেন দেশটির সাবেক স্ট্রাইকার মাইকেল এনেরামো। কাদুনায় শুক্রবার ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মাথায় পড়ে যান ৪০ বছর বয়সী এই ফুটবলার। মাঠে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার পর দ্রুত নিকটবর্তী হাসপাতাল নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। হাসপাতালে পৌঁছানোর পর তাকে মৃত ঘোষণা করা হয়।

নাইজেরিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ) এনেরামোর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত নাইজেরিয়ার হয়ে ১০ ম্যাচ খেলা এনেরামো ক্লাব ক্যারিয়ারে খেলেছেন তিউনিসিয়া, আলজেরিয়া, সৌদি আরব ও তুরস্কে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সাবেক ক্লাব বেসিকতাস।

জাতীয় দলের হয়ে এনেরামোর ক্যারিয়ারের সেরা মুহূর্ত আসে ২০১০ বিশ্বকাপের বাছাইপর্বে। ঘরের মাঠে তিউনিসিয়ার বিপক্ষে ২-২ ড্র ম্যাচে গোল করেন তিনি। নাইজেরিয়ার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই ফল। যদিও দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ওই আসরের জন্য এনেরামোকে দলে নেওয়া হয়নি।

  • সর্বশেষ