শিরোনাম
◈ অবৈধ গাড়ির মালিক পুলিশ-প্রশাসনের লোকজনও, নিয়ন্ত্রণকারীরাই নামান রাস্তায়: পরিবহন মালিকদের অভিযোগ ◈ অনেক কষ্টে ও‌লি‌সের গো‌লে বেলজিয়ামকে হারাল ফ্রান্স ◈ রাড্ডা ও স্টু‌ডিও ভাঙচু‌রে কেউ মামলা করেনি - অজুহাতে পুলিশ কি দায়িত্ব এড়াতে পারে?   ◈ তুরস্কের মাঠে মানচিনির ইতালির জয় ◈ বাংলা‌দে‌শের মারুফা‌কে নি‌য়ে অস্ট্রেলিয়ার বাড়‌তি ভয় ◈ বাংলাদেশের বিপক্ষে সিরিজে অ‌স্ট্রেলিয়া নারী দ‌লে অনিশ্চিত অধিনায়ক  ◈ বিশ্বের ১১৪ দেশের স্কুলে মোবাইল নিষিদ্ধ, বাংলাদেশে কী হবে? ◈ মালয়েশিয়ার হালাল মেলায় বড় সাফল্য, ২০ লাখ ডলারের অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান ◈ কয়লাভিত্তিক প্রকল্পে চীনের ‘না’, ঝুলে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ◈ মুক্তিপণ থেকে প্রতিশোধ, নানামুখী কারণে বাড়ছে অপহরণ

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ১১:২৭ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

শেষ মুহূর্তে রিয়াল বেতিসে হোঁচট খে‌লো রিয়াল মা‌দ্রিদ

স্পোর্টস ডেস্ক :  ভাগ‌্য সহায় না হ‌লে এমনই হয়। লা লিগায় যে দল গোল ক‌রে এগি‌য়ে ছি‌লো সেই রিয়াল মাদ্রিদ কিনা শেষ মুহূ‌র্তে গোল হজম ক‌রে নি‌শ্চিত জয় থে‌কে ব‌ঞ্চিত হ‌লো। প্রতিপক্ষ রিয়াল বে‌তিস কে‌ড়ে নি‌লো এক প‌য়েন্ট। নব্বই মি‌নি‌টের ম‌্যা‌চে  স্বাগতিক বেতিসই আক্রমণে এগিয়ে ছিল। 

৫২ শতাংশ বল দখলে রেখে তারা ১৯টি শট নেয়, যার ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, রিয়ালের ১২ শটের ৮টিই ছিল অন টার্গেটে। তবে ইউক্রেনীয় গোলরক্ষক লুনিন দুর্দান্ত কিছু সেভ করে দীর্ঘ সময় দলকে এগিয়ে রাখেন।

শুরুর দিকেই কয়েকটি সুযোগ নষ্ট করেন এমবাপ্পে। ১৩তম মিনিটে ওয়ান-অন-ওয়ান সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। তবে ১৬তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। ভালভার্দের দূরপাল্লার শট প্রতিহত করলেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি বেতিস গোলরক্ষক, ফিরতি বলে জালে পাঠান ভিনি।

এরপর বেলিংহ্যাম ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন। অন্যদিকে প্রথমার্ধের শেষ দিকে এবং দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ সামলে দেন লুনিন। ৫৪ মিনিটে এমবাপ্পের গোল অফসাইডে বাতিল হয়।

সবকিছু ঠিকঠাকই চলছিল রিয়ালের জন্য। কিন্তু যোগ করা সময়ের তৃতীয় মিনিট পেরিয়ে ৯৩:০৫ মিনিটে নাটকীয় সমতা ফেরায় বেতিস। অ্যান্তোনির শট ফিরিয়ে দেয়ার পর জটলার মধ্যে থেকে জোরালো শটে গোল করেন হেক্টর বেলেরিন।

এই ড্রয়ে ৩৩ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। আর ৫০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে বেতিস।

  • সর্বশেষ