শিরোনাম
◈ অবৈধ গাড়ির মালিক পুলিশ-প্রশাসনের লোকজনও, নিয়ন্ত্রণকারীরাই নামান রাস্তায়: পরিবহন মালিকদের অভিযোগ ◈ অনেক কষ্টে ও‌লি‌সের গো‌লে বেলজিয়ামকে হারাল ফ্রান্স ◈ রাড্ডা ও স্টু‌ডিও ভাঙচু‌রে কেউ মামলা করেনি - অজুহাতে পুলিশ কি দায়িত্ব এড়াতে পারে?   ◈ তুরস্কের মাঠে মানচিনির ইতালির জয় ◈ বাংলা‌দে‌শের মারুফা‌কে নি‌য়ে অস্ট্রেলিয়ার বাড়‌তি ভয় ◈ বাংলাদেশের বিপক্ষে সিরিজে অ‌স্ট্রেলিয়া নারী দ‌লে অনিশ্চিত অধিনায়ক  ◈ বিশ্বের ১১৪ দেশের স্কুলে মোবাইল নিষিদ্ধ, বাংলাদেশে কী হবে? ◈ মালয়েশিয়ার হালাল মেলায় বড় সাফল্য, ২০ লাখ ডলারের অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান ◈ কয়লাভিত্তিক প্রকল্পে চীনের ‘না’, ঝুলে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ◈ মুক্তিপণ থেকে প্রতিশোধ, নানামুখী কারণে বাড়ছে অপহরণ

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ০২:১৯ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে খেলা‌নোর জন‌্য ট্রাম্পের কাছে অদ্ভুত আর্জি

‌স্পোর্টস ডেস্ক : আসন্ন বিশ্বকাপে ইরানের বদলে অংশ নেবে ইতালি? অবাক হবেন না। এমনই একটি পরামর্শ পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আর্জি এসেছে আমেরিকার এক প্রখ্যাত কূটনীতিক মন্ত্রীর থেকে। ট্রাম্পের পাশাপাশি ফিফা সভাপতি গিয়ান্নি ইনফ্যান্টিনোর কাছেই এই অনুরোধ জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের রাজনৈতিক চাপানউতোরের জন্য তাঁদের বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একটি ইংরেজি দৈনিকের রিপোর্ট অনুযায়ী, ট্রাম্পকে এই পরামর্শ দেন বিশেষ কূটনীতিক মন্ত্রী পাওলো জামপোল্লি। 

তাঁর আশা, এই পদক্ষেপ নেওয়া হলে, ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে সম্পর্কে কিছুটা উন্নতি হবে। গালফ ওয়ার নিয়ে পোপ লিওকে আক্রমণ করেন ট্রাম্প। তারপরই দু'জনের সম্পর্কে অবনতি ঘটে। -- আজকাল

জামপোল্লি দাবি করেন, ঐতিহ্যের জন্য বিশ্বকাপে সুযোগ দেওয়া উচিত ইতালিকে। চারবারের চ্যাম্পিয়ন ইতালি। কিন্তু টানা তিনবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ। প্লে অফে বসনিয়ার কাছে হেরে ছিটকে যেতে হয়। জামপোল্লি বলেন, 'আমি ট্রাম্প এবং ইনফ্যান্টিনোকে পরামর্শ দিয়েছি যাতে ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে সুযোগ দেওয়া হয়। আমি নিজে ইতালীয়। আমেরিকা বিশ্বকাপে ইতালিকে খেলতে দেখা স্বপ্ন। চারবার বিশ্বকাপ জয়ীদের একটা ঐতিহ্য আছে। এটাই ওদের সুযোগ পাওয়ার জন্য যথেষ্ট।

আসন্ন বিশ্বকাপে ইরানের অংশ নেওয়া নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। আমেরিকার সঙ্গে রাজনৈতিক সম্পর্কের জের পড়েছে খেলায়। তাঁদের অংশগ্রহণ নির্ভর করবে নিরাপত্তার ওপর। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ ডোনয়ামালি এমনই জানান। মঙ্গলবার সাংবাদিকদের ডোনয়ামালি বলেন, 'আমাদের জাতীয় দল নিয়ে আলোচনা হয়েছে। আমরা একটা কমিটি গঠন করেছি। আমরা আরও আলোচনা করব। আমরা সবকিছুর জন্য প্রস্তুত আছি। 

আমরা বিশ্বকাপ খেলতে নাও যেতে পারি। আর আমরা যদি যাই, তাহলে আমাদের সব প্রস্তুতি নিয়ে যেতে হবে। তবে সিদ্ধান্ত পরিস্থিতির ওপর নির্ভর করবে। সরকার এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।' এই প্রথমবার ৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজিত হবে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপ।

  • সর্বশেষ