শিরোনাম
◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ১০:৩৮ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের দর্শকরা ফুটবল বিশ্বকাপ দেখ‌তে পাবেন তো? সম্প্রচারকারী সংস্থা গু‌লোর অনাগ্রহ 

স্পোর্টস ডেস্ক : আগামী ১১ জুন থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ। হাতে আর সময় দেড় মাস। কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে ভারতে আদৌ দেখা যাবে বিশ্বকাপ ফুটবল?‌ কারণ এখনও ভারতে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কেউ কেনেনি। ফলে চাপ বাড়ছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনোর উপর। 

এটা ঘটনা, স্টার, সোনির মতো চ্যানেলগুলি এখনও ভারতে বিশ্বকাপ দেখানোর আগ্রহ দেখায়নি। আসল বিষয় হল বিশ্বকাপের সময়। খেলা যেহেতু এবার আমেরিকা, মেক্সিকো ও কানাডায়। ভারতীয় সময় বেশ অদ্ভুত সময়ে পড়েছে বড় ম্যাচগুলি। বেশির ভাগ ম্যাচ শুরু ভারতীয় সময় রাত ১২টার পর। রাত ১২.৩০, রাত ৩.৩০, ভোর ৫.৩০ ও ৬.৩০–এ বেশির ভাগ খেলা রয়েছে। খুব কম খেলা রয়েছে রাত ৯.৩০। সকাল ৭.৩০ সময়ও কয়েকটি ম্যাচ রয়েছে। এই সময়ে বিজ্ঞাপনদাতাদের চাহিদা কম। --- আজকাল

এটা ঘটনা, ভারতে মূলত ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক বেশি। পর্তুগাল, জার্মানি ও ইংল্যান্ডের সমর্থকও আছে। বড় দলগুলির বেশির ভাগ খেলা ভারতীয় সময় মধ্যরাত বা ভোরে। ব্রাজিলের গ্রুপ পর্বের তিনটি খেলার মধ্যে দু’টি রাত ৩.৩০ থেকে। নক আউট পর্বের ম্যাচ শুরু ভারতীয় সময় রাত ১২.৩০, ৩.৩০ ও ভোর ৬.৩০। কোয়ার্টার ফাইনাল হবে রাত ১২.৩০ ও ৩.৩০। সেমিফাইনাল রাত ১.৩০ সময়। ফাইনাল শুরু হবে রাত ১২.৩০ মিনিটে।

জানা গিয়েছে, সন্ধেয় খেলা হলে একটি ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের যা খরচ, রাত ১২টার পর তা ১০ গুণ কমে যায়। রাত ৩.৩০ বা তার পর সেই খরচ আরও কমে। তাতেই হয়েছে সমস্যা। আগ্রহ দেখাচ্ছে না সম্প্রচার সংস্থাগুলি।

এদিকে, ভারতে বিশ্বকাপের সম্প্রচারের জন্য শুরুতে ৯৩৮ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল ফিফা। এই টাকায় সম্প্রচার স্বত্ব কিনলে ২০২৬ ও ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ দেখানোর অধিকার পাওয়া যেত। কিন্তু তাতে কেউ রাজি হয়নি। ফলে ফিফা নিজেই টাকার অঙ্ক কমিয়ে ৩২৮ কোটি টাকা করেছে। তাতেও কেউ আগ্রহ দেখাচ্ছে না। মনে করা হচ্ছে, ফিফা টাকার অঙ্ক আরও কমাতে পারে।

আবার ভারতীয় বাজারে এখন খেলা দেখায় দু’টি সংস্থা। জিওস্টার ও সোনি। ইতিমধ্যেই স্টার স্পোর্টসকে নিজেদের সঙ্গে যুক্ত করে নিয়েছে জিও। ফলে বেশি বিকল্পও নেই। তাই এই দুই সংস্থার হাতেই নির্ভর করছে ফিফার ভাগ্য। কোনও বেসরকারি সংস্থা রাজি না হলে শেষ ভরসা প্রসার ভারতী। সরকারি চ্যানেল দূরদর্শনে এর আগেও ফিফা প্রতিযোগিতা দেখানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়