শিরোনাম
◈ চীনের সমর্থন চায় বিএনপি: রোহিঙ্গা সংকট ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন!

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০১:১৩ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পা‌রে পিএসজি, বল‌লেন ব্রা‌জি‌লিয়ান কোচ আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের শিরোপা কে জিত‌বে, তা নি‌য়ে চল‌ছে বিশ্বজু‌ড়ে আ‌লোচনা। এ অবস্থায় নিজের পছন্দের দল বেছে নিয়েছেন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। রিয়ার মাদ্রিদের সাবেক এই কোচের মতে, বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) অন্যদের তুলনায় কিছুটা এগিয়েই রয়েছে। 

বায়ার্ন মিউনিখ ও পিএসজি দুই দলেই কোচিং করানোর অভিজ্ঞতা আছে আনচেলত্তির। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোব ‘-কে দেওয়া এক সাক্ষাৎকারে সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে প্রশ্ন করা হলে তিনি নির্দ্বিধায় বলেন, পিএসজিই শিরোপা ধরে রাখবে। ‘প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) আবারও চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। বায়ার্নের বিপক্ষে সেমিফাইনালে আমি প্যারিসের জয়ই আশা করছি।

অভিজ্ঞতা আর উচ্চাকাঙ্ক্ষার দ্বৈরথে সেমিফাইনালের মঞ্চ যেন আরও উত্তপ্ত হয়ে উঠছে। কার্লো আনচেলত্তি পিএসজি ও বায়ার্ন মিউনিখ দুই জায়ান্ট ক্লাবের ডাগআউটে কাজ করার সুবাদে খুব কাছ থেকে দেখেছেন তাদের চাপ, সংস্কৃতি আর সামর্থ্য। ইতিহাস ও সাফল্যের দিক থেকে বায়ার্ন এগিয়ে থাকলেও, বর্তমান ফর্ম বিবেচনায় পিএসজিকেই এগিয়ে রাখছেন তিনি। তার বিশ্বাস, এই ছন্দ ধরে রাখতে পারলে ফাইনালের টিকিট তো বটেই, শেষ পর্যন্ত ট্রফিটাও উঠতে পারে প্যারিসের হাতেই। 
 
তবে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই পরিসংখ্যানের জগতে তৈরি হয়েছে ভিন্ন এক চিত্র। অপটার সুপারকম্পিউটার জটিল গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে দিয়েছে নিজস্ব পূর্বাভাস। সেই হিসাব বলছে, এবারের শিরোপা দৌড়ে সবচেয়ে এগিয়ে আর্সেনাল। গানারদের ট্রফি জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৩৬.৭৫ শতাংশ। 

তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে বায়ার্ন মিউনিখের সম্ভাবনা ৩৪.৬১ শতাংশ, যা আর্সেনালের খুব কাছাকাছি অবস্থানে। অন্যদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি রয়েছে তৃতীয় স্থানে তাদের সম্ভাবনা ১৯.৩৫ শতাংশ। 
 
আর দিয়েগো সিমিওনের অ্যাতলেটিকো মাদ্রিদ এবারও শুরু করবে ‘আন্ডারডগ’ তকমা নিয়েই। পরিসংখ্যান বলছে, শিরোপা জয়ের সম্ভাবনায় সবার নিচে আছে তারাই মাত্র ৯.২৯ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়