শিরোনাম
◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার ◈ কী লাগবে টিসিবির কার্ড পেতে, কারা পাবেন ◈ বাড়ি ফেরার পথে স্কুলশিক্ষিকাকে জোর করে অটোরিকশায় তোলার চেষ্টা, শিক্ষার্থী-স্থানীয়দের প্রতিরোধ ◈ একই দাগে ব্যক্তি ও খাস জমি থাকলে আলাদা করে নামজারি ও কর আদায়ের নির্দেশ ◈ কোটিপতি আমানতকারী বাড়লেও ব্যাংকে কমেছে তাদের ১২০০ কোটি টাকা! ◈ টানা তিন দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ১০:৪২ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইং‌লিশ লি‌গ, অ‌ন্তিম ল‌গ্নে এভারটনকে হারা‌লো লিভারপুল

স্পোর্টস ডেস্ক : লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগে নাটকীয় জয় পেলো। মার্সিসাইড ডার্বিতে এভারটনের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে আর্নে স্লটের দল। যোগ করা সময়ের শেষ দিকে গোল করে দলকে জয় এনে দেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক।

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে হেরে বিদায় নেওয়ার পর লিগে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নেমে শুরুতেই এগিয়ে যায় লিভারপুল। প্রথমার্ধে মোহামেদ সালাহর গোলে এগিয়ে যায় সফরকারীরা।

ম্যাচের শুরুতে অবশ্য আক্রমণে এগিয়ে ছিল এভারটন। ষষ্ঠ মিনিটে বেতোর হেড দুর্দান্তভাবে ঠেকান লিভারপুল গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলি। পরে জেমস তারকোভস্কির হেডও রুখে দেন তিনি।

২৭তম মিনিটে ইলিমান এনজায়ের গোল অফসাইডের কারণে বাতিল হয়। এর কিছুক্ষণ পরেই সুযোগ কাজে লাগায় লিভারপুল। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে আক্রমণ গড়ে তুলে সালাহকে দিয়ে গোল করায় দলটি।

advertisement

বিরতির আগে আরও কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি লিভারপুল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতা ফেরায় এভারটন। কিয়েরনান ডিউসবুরি-হলের ক্রস থেকে কাছ থেকে গোল করেন বেতো।

সমতায় ফেরার পর দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণে খেললেও নির্ধারিত সময়ে আর গোল পায়নি কেউ। তবে যোগ করা সময়ের দশম মিনিটে কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করে লিভারপুলকে জয় এনে দেন ফন ডাইক।

এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো জয় পেল লিভারপুল। ৩৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তারা রয়েছে পঞ্চম স্থানে। অন্যদিকে সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে এভারটন।

  • সর্বশেষ