শিরোনাম
◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার ◈ কী লাগবে টিসিবির কার্ড পেতে, কারা পাবেন ◈ বাড়ি ফেরার পথে স্কুলশিক্ষিকাকে জোর করে অটোরিকশায় তোলার চেষ্টা, শিক্ষার্থী-স্থানীয়দের প্রতিরোধ

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬, ১০:৫৬ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

রোববা‌রের ম‌্যা‌চে ম‌্যান‌চেস্টার সিটির বিপক্ষেও নেই সাকা, মাদুয়েকেকে পাওয়ার আশায় আ‌র্সেনাল কোচ

স্পোর্টস ডেস্ক : চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি বুকায়ো সাকা। ম্যানচেস্টার সিটির বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও তাকে পাচ্ছে না আর্সেনাল। তবে আক্রমণভাগের আরেকজন ননি মাদুয়েকেকে পাওয়ার আশা করছেন দলটির কোচ মিকেল আর্তেতা।

ইংলিশ রাইট উইঙ্গার সাকা সবশেষ খেলেছেন সিটির বিপক্ষেই; গত ২২ মার্চ লিগ কাপের ফাইনালে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচের পুরোটায় খেলেন তিনি। অ্যাকিলিস টেন্ডনের চোটে এরপর আর মাঠে নামতে পারেননি ২৪ বছর বয়সী ফুটবলার। --- বি‌ডি‌নিউজ

সবশেষ লিগ ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে হেরে গেছে আর্সেনাল। তাতে দলটির ২২ বছর পর প্রথম লিগ শিরোপা জয়ের সম্ভাবনায় লেগেছে বড় ধাক্কা। সিটির বিপক্ষে তাদের ম্যাচটিকে তাই মনে করা হচ্ছে এবারের শিরোপা নির্ধারক।

ইতিহাদ স্টেডিয়ামে আগামী রোববার হবে হাইভোল্টেজ ম্যাচটি। এই লড়াইয়ে সাকার পাশাপাশি স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনোকেও পাবে না আর্সেনাল। পায়ে অস্ত্রোপচার করানোয় এই ফুটবলার গত ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে আছেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুক্রবার সাকা ও মেরিনোকে সিটির বিপক্ষে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন আর্তেতা, “নিশ্চিতভাগেই বুকায়ো ও মিকেলকে (এই ম্যাচ) পাওয়া যাবে না। সাকা কেবলই কিছু কাজ করা শুরু করেছে। দেখা যাক উন্নতি কেমন হয় এবং কত দ্রুত আমরা তাকে মাঠে ফেরাতে পারি।

৩২ রাউন্ড শেষে ৭০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এখনও শীর্ষে আছে আর্সেনাল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা সিটি ৬৪ পয়েন্ট নিয়ে আছেন দ্বিতীয় স্থানে। তাই এখনও শিরোপা ভাগ্য আর্সেনালের হাতেই আছে।

  • সর্বশেষ