শিরোনাম
◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার ◈ কী লাগবে টিসিবির কার্ড পেতে, কারা পাবেন

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬, ১১:১৫ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : ম্যাচ জুড়ে বিবর্ণ ফুটবল খেললো আর্সেনাল। স্পোর্তিংও পারল না তেমন কিছু করে দেখাতে। প্রথম লেগের ফলই গড়ে দিল ব্যবধান। আবারও চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠল মিকেল আর্তেতার দল।

এমিরেটস স্টেডিয়ামে বুধবার কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে গোলশূন্য ড্র হয়েছে। প্রথম লেগে ১-০ গোলে জেতায় পরের ধাপে পৌঁছে গেছে আর্সেনাল।

লড়াইয়ে বল দখলে দুই দলই ছিল প্রায় সমানে সমান। গোলের জন্য ১৫টি শট নিয়ে কেবল একটি লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল। স্পোর্তিংয়েরও আট শটের একটি লক্ষ্যে ছিল। -- বি‌ডি‌নিউজ

আক্রমণে একটু এগিয়ে থাকলেও, প্রথমার্ধে পরিষ্কার সুযোগই তৈরি করতে পারেনি আর্সেনাল। বারবার প্রতিপক্ষের রক্ষণে গিয়ে খেই হারিয়ে ফেলছিল তারা। লক্ষ্যে একমাত্র শটটি রাখতে পারে তারা ৩০তম মিনিটে। তবে সেটি গোলরক্ষককে ভাবাতেই পারেনি।

advertisement

প্রথমার্ধের শেষ দিকে গোলের সবচেয়ে কাছাকাছি যেতে পারে স্পোর্তিং। কিন্তু কাতামোর কোনাকুনি শট লাগে পোস্টে। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ভালো একটি সুযোগ পান স্পোর্তিংয়ের মাক্সি আরাউহো। কিন্তু বক্সে ঢুকে শট বাইরে মারেন তিনি।

৮৪তম মিনিটে কাছ থেকে লেয়ান্ড্রো ট্রসাডের হেড পোস্টে লাগে। দ্বিতীয়ার্ধে আর উল্লেখযোগ্য কিছু করতে পারেনি আর্সেনাল।

সেমি-ফাইনালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল।

  • সর্বশেষ