শিরোনাম
◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার ◈ কী লাগবে টিসিবির কার্ড পেতে, কারা পাবেন

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬, ০৭:৩৭ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেডা‌রেশন কা‌পের সুপার ফো‌রে ব্রাদার্স ইউনিয়ন

স্পোর্টস ডেস্ক : পূর্ব নির্ধা‌রিত  বার অনুযায়ী ফেডারেশন কাপের খেলা হয় শুক্র-শনি আর মঙ্গলবার। কিন্তু বাংলা নববর্ষ মঙ্গলবারে হলেও বন্ধ ছিল না খেলা। এদিন অনুষ্ঠিত হয় দুটি ম্যাচ। দশ দলের ফেডারেশন কাপে এদিন জয়ের মাধ্যমে সবার আগে সুপার ফোরে উঠেছে ব্রাদার্স ইউনিয়ন।

ব্রাদার্স ইউনিয়ন ‘এ’ গ্রুপে চার ম্যাচে দশ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে অবস্থান করছে। এই গ্রুপের অন্য চার দলের দশ পয়েন্ট হওয়ার সম্ভাবনা নেই। ফলে ব্রাদার্স ইউনিয়ন ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফায়ার ম্যাচ খেলবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়নের সাথে। ঐ ম্যাচে জয়ী দল ফাইনাল খেলবে। পরাজিত হলেও আরেকটি ম্যাচ খেলার সুযোগ থাকবে। সেই ম্যাচের প্রতিপক্ষ হবে দুই গ্রুপের দুই রানার্স আপের মধ্যকার বিজয়ী দলের মধ্যে।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের মুখোমুখি হয়েছিল ব্রাদার্স ইউনিয়ন। প্রথমার্ধে ফকিরেরপুল রক্ষণভাগ ব্রাদার্সকে গোলশূন্য রাখতে সক্ষম হলেও বিরতির পর আর পেরে ওঠেনি। ম্যাচের ৭১ মিনিটে ব্রাদার্সের পাকিস্তানি মিডফিল্ডার মুহাম্মদ হায়ান খাত্তকের করা একমাত্র জয়সূচক গোলটিই ব্যবধান গড়ে দেয়। ১-০ গোলের এই জয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ব্রাদার্স। এই হারের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলো ফকিরেরপুলের।

দিনের অন্য ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় পিডব্লিউডির মুখোমুখি হয়েছিল পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ। ম্যাচের ৩৩ মিনিটে অধিনায়ক সলোমন কিং লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় রহমতগঞ্জ। তবে এক জন কম নিয়েও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল খেলে তারা। ৫১ মিনিটে ঘানাইয়ান ফরোয়ার্ড আর্নেস্ট বোয়েটাং দলকে লিড এনে দেন। এরপর ৭২ মিনিটে জাভেদ আহমেদের গোলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে রহমতগঞ্জ।

৩ ম্যাচ শেষে রহমতগঞ্জ ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সমান ম্যাচে তিন পয়েন্টে চতুর্থ স্থানে পিডব্লিউডি। আবাহনী তিন ম্যাচে ৪ পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে। রহমতগঞ্জের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ ফকিরেরপুল। ঐ ম্যাচে রহমতগঞ্জ জিতলে আট পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থান নিশ্চিত করবে। অন্যদিকে আবাহনী শেষ ম্যাচে পিডব্লিউডিকে হারালেও পরের পর্বে যেতে পারবে না।

  • সর্বশেষ