শিরোনাম
◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ০১:০৯ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যাম্প ন্যুয়ে ২০ বছর পর বা‌র্সেলোনার বিরু‌দ্ধে অ্যাতলেটিকো মা‌দ্রিদের জয়

স্পোর্টস ডেস্ক : চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের প্রথম লে‌গের কোয়ার্টার ফাইনা‌লে পে‌রে উঠ‌লো না বা‌র্সেলোনা। অথচ তা‌দের মুহুর্মুহু আক্রমণ ঠেকিয়ে দিয়ে ক্যাম্প ন্যু থেকে জয় নিয়ে মাঠ ছেড়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। 

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচটিতে তাদের জয় ২-০ গোলে। হুলিয়াল আলভারেজের পর সরলথের গোলের ম্যাচে দিয়েগো সিমিওনের শিষ্যরা জালে শট নিয়েছিল মাত্র ৩ বার। এই জয়ে তারা সেমিফাইনালে এক পা দিয়েই ফেলল। দ্বিতীয় লেগের ম্যাচটি আগামী ১৫ এপ্রিল।

১৫ বছরের অ্যাতলেটিকো ক্যারিয়ারে বার্সেলোনার বিপক্ষে ক্যাম্প ন্যুতে এটা সিমিওনের প্রথম জয়। আর্জেন্টাইন কোচ ২০১১ সালে মাদ্রিদের ক্লাবটির দায়িত্ব নিয়েছিলেন। অবশ্য এর আরও ৫ বছর আগে থেকে ক্যাম্প ন্যুতে জেতে না অ্যাতলেটিকো। সবশেষ জয়টি ছিল ২০০৬ সালে।

অ্যাতলেটিকো লিড নেয় আলভারেজের দারুণ এক ফ্রি-কিকে। ৪৫ মিনিটে পাও কুবার্সি ডি বক্সের একটু দূরে ফাউল করলে হলুদ কার্ড দেখান রেফারি। পরে ভিএআর দেখে হলুদ কার্ড বদলে যায় লাল কার্ডে। সেখান থেকেই ডান পায়ের বাঁকানো শটে জাল খুঁজে নেন আলভারেজ।

advertisement

ম্যাচের শুরুর দিকে অফসাইডের কারণে গোলবঞ্চিত হওয়া বার্সেলোনা সমতায় ফেরার সুযোগ পেয়েছিল বিরতি থেকে ফেরার কিছুক্ষণ পরই। ৪৯ মিনিটে লামিন ইয়ামালের দূর থেকে বাড়িয়ে দেওয়া বল দুই ডিফেন্ডারের মাঝে পেয়ে যান মার্কাস রাশফোর্ড। 

তার সামনে ছিলেন কেবল অ্যাতলেটিকোর গোলরক্ষক হুয়ান মুসো। মুসোকে কাটাতে গিয়ে বার্সা ফরোয়ার্ড বল আর জালে রাখতে পারেননি। ৫ মিনিট পর তার আরেকটি শট বারে লেগে ফিরে আসে।

সরলথকে ৬১ মিনিটে বেঞ্চ থেকে নামিয়েছিলেন সিমিওনে। এর ১০ মিনিটের মাথায়ই ব্যবধান ২-০ করেন তিনি। এই নরওয়েজিয়ান মাতেও রুজেরির কাছ থেকে বল পেয়ে ১০ মিটার দূর থেকে গোল করেন। শেষ কয়েকটি মিনিট ছিল বার্সেলোনার। ইয়ামালরা বারবার আক্রমণ করলেও গোলের দরজা খো‌লে‌নি।

  • সর্বশেষ