শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ০২:৪৬ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবার ইউরোপের দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

ফিফা প্রীতি ম্যাচে এতদিন এশিয়ার দেশগুলোর বিপক্ষে খেলে আসছে বাংলাদেশ। তাও প্রতিপক্ষ হিসেবে শীর্ষ দল যেমন জাপান বা সৌদি আরবের মতো দল সেখানে ছিল না। সবশেষ ভিয়েতনাম ছিল শক্তিশালী প্রতিপক্ষ। এবার অবশ্য এশিয়ার গণ্ডি পেরিয়ে বাংলাদেশ দল খেলতে যাচ্ছে ইউরোপে। সান মারিনোর বিপক্ষে ৫ জুন প্রীতি ম্যাচ খেলবে জামাল-হামজাদের বাংলাদেশ। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাফুফে তা নিশ্চিত করেছে। 

বাংলাদেশের মতো সান মারিনো দলও প্রথমবার এশিয়ার কোনও দলের বিপক্ষে খেলবে। তবে ইউরোপের দল হলেও সান মারিনোর ফিফা র‌্যাঙ্কিং আহামরি নয়। সবার শেষে তাদের অবস্থান, ২১১! আর বাংলাদেশ রয়েছে ১৮১ নম্বরে।


ইউরোপের দল বিধায় এই ম্যাচটিকে তাই বাফুফে ঐতিহাসিক বলছে! তবে ৫ জুন ম্যাচটি হবে সান মারিনোতেই।

 

  • সর্বশেষ