শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ১০:৩৬ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ব্রা‌জি‌লের অস্কার ৩৪ বছর বয়সেই ফুটবলকে না ব‌লে দি‌লেন

স্পোর্টস ডেস্ক : শারীরিক সমস্যার কারণে ৩৪ বছর বয়সেই ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের সাবেক মিডফিল্ডার অস্কার। শনিবার অস্কারের অবসর নেওয়ার কথা জানায় তার ক্লাব সাও পাওলো।

গত নভেম্বরে হৃদরোগজনিত জটিলতার কারণে পাঁচ দিনের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অস্কারকে। সেখানে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার পর তার ‘ভ্যাসোভেগাল সিনকোপ’ রোগ ধরা পড়ে। এই রোগের কারণে হৃৎস্পন্দন ও রক্তচাপ হঠাৎ কমে যাওয়ার কারণে মূর্ছা যাওয়ার ঘটনা ঘটে। ২০২৪ সালের ডিসেম্বরের শৈশবের ক্লাব সাও পাওলোতে ফেরেন অস্কার। ২০২৭ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি ছিল তার। --- অলআউট স্পোর্টস

বিদায় বেলায় প্রিয় ক্লাব থেকে শেষ করতে পারার সন্তুষ্টির কথা জানিয়ে সাও পাওলোর সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্কার বলেন, “সাও পাওলোর জন্য আরও কিছু করতে চেয়েছিলাম, আরও খেলতে চেয়েছিলাম। আমার মনে হয়, আরও খেলার মতো ফুটবলীয় দক্ষতা এবং বয়স দুটোই আমার ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এমনটা ঘটল।

এখন আমি অবসর নিচ্ছি এবং সাও পাওলোকে সমর্থন করে যাব, একজন ভক্ত হিসেবে রয়ে যাব আজীবন। আমার ক্যারিয়ার শেষ করছি এখানেই, এই সাও পাওলোতে, যে ক্যারিয়ার আমাকে বিশ্বের অনেক জায়গায় নিয়ে গেছে।

advertisement

১৩ বছর বয়সে সাও পাওলোর একাডেমিতে যোগ দেওয়া অস্কার ২০০৮ সালে ১৭ বছর বয়সে এই ক্লাবের হয়ে পেশাদার ফুটবলে প্রথমবারের মতো মাঠে নামেন। ২০১১ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের পথে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। প্রথম ফুটবলার হিসেবে হ্যাটট্রিক করেন আসরের ফাইনালে।

পরে ব্রাজিল জাতীয় দলের হয়ে ২০১৩ কনফেডারেশন্স কাপের শিরোপা জয়ী এবং ২০১৪ বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন অস্কার। জাতীয় দলের জার্সিতে সবশেষ মাঠে নামেন ২০১৫ সালে। জাতীয় দলের হয়ে ৪৮ ম্যাচে ১২ গোল করেন তিনি।
ব্রাজিলের ঘরোয়া ফুটবল ছেড়ে ২০১২ সালে ইউরোপে পাড়ি জমান অস্কার। পাঁচ বছর ছিলেন চেলসিতে। ইংলিশ ক্লাবটির হয়ে দুটি প্রিমিয়ার লিগ, একটি করে লিগ কাপ ও ইউরোপা লিগের শিরোপা জেতেন তিনি।

চেলসি অধ্যায় শেষে ২০১৭ সালে চীনের ক্লাব সাংহাই পোর্টে যোগ দেন অস্কার। সেখানে আট মৌসুম কাটিয়ে আবার শৈশবের ক্লাবে ফেরেন তিনি।

  • সর্বশেষ