শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ১১:৫৫ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ১০ জনের অ্যাতলেটিকো মা‌দ্রিদ‌কে হারা‌লো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : শনিবার (৪ এপ্রিল) মেত্রোপলিতানোয় লা লিগার খেলায় স্বাগতিক অ্যাতলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।

হুলিয়ানো সিমিওনের গোলে পিছিয়ে পড়ার পর মার্কাস রাশফোর্ডের গোলে সমতায় ফেরে কাতালানরা। এর কিছুক্ষণ পরেই নিকোলাস গঞ্জালেস লাল কার্ড দেখলে ১০জনের দলে পরিণত হয় অ্যাতলেটিকো। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় একজন কম নিয়েই কাতালানদের প্রায় ঠেকিয়েই দিয়েছিল রোজিব্লাঙ্কোরা। কিন্তু নির্ধারিত সময়ের ৩ মিনিট বাকি থাকতে রবার্ট লেভানদভস্কি গোল করে বার্সাকে পূর্ণ ৩ পয়েন্ট এনে দেন।

এই জয়ে ৩০ ম্যাচ শেষে ২৫ জয় ও ১ ড্রয়ে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করল বার্সেলোনা। সমান ম্যাচে ২২ জয় ও ৩ ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। লিগে দুই দলেরই আর ৮টি করে ম্যাচ বাকি। ৩০ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে চারে অ্যাতলেটিকো মাদ্রিদ।

আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে প্রথম ম্যাচে জয় পেল বার্সা। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে দলের অন্যতম ভরসা রাফিনিয়ার অনুপস্থিতি সত্বেও জয় তুলে নিল হ্যান্সি ফ্লিক বাহিনী।

advertisement

এদিন ৭০ শতাংশ বল পজেশন রেখে বার্সা মোট ২২টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখতে পারে। অ্যাটলেটিকোর ছয় শটের দুটি লক্ষ্যে ছিল।

৩৯ মিনিটে অ্যাতলেটিকোকে লিড এনে দেন সিমিওনে। নিজেদের অর্ধ থেকে লংলের উঁচু করে বাড়ানো বল অফসাইদের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে, বক্সে ঢুকে গোল করেন অ্যাটলেটিকোর কোচ দিয়েগো সিমিওনের ছেলে হুলিয়ানো।

 লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সিমিওনের দল। দুই মিনিট পরেই সমতা টানেন রাশফোর্ড। মাঝমাঠ থেকে বল ধরে এগিয়ে ডি-বক্সের বাইরে দানি ওলমোকে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন এই ইংলিশ ফরোয়ার্ড, এরপর ফিরতি পাসে নিচু শটে বল জালে পাঠান।

এই অর্ধের শেষদিকে লামিনে ইয়ামালকে ফাউল করে রোজিব্লাঙ্কোদের বিপদ বাড়ান নিকো গঞ্জালেস। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআরে দেখে লাল কার্ড দেখান।

দ্বিতীয়ার্ধের শুরুতে বল ক্লিয়ার করতে গিয়ে মলিনার পা মাড়িয়ে লাল কার্ড দেখেন বার্সার জেরার্দ মার্তিন। কিন্তু পরে ভিএআর দেখে সিদ্ধান্ত পালটে হলুদ কার্ড দেখানো হয়।
 
১০ জনের দল নিয়েও সমতা ধরে রেখেছিল অ্যাতলেটিকো। কিন্তু অবশেষে ৮৭ মিনিটে তাদের রক্ষণদূর্গের পতন হয়। বক্সের ভেতর থেকে কান্সেলোর শট গোলরক্ষক হুয়ান মুসো ফিরিয়ে দিলেও কাছে দাঁড়ানো লেভানদোভস্কির বুকে লেগে জালে জড়ায়। বদলি নেমে গোল করে জয়ের নায়ক বনে যান এই পোলিশ স্ট্রাইকার।

  • সর্বশেষ