শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ১১:৩৫ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি পদত‌্যাগ কর‌লেন

স্পোর্টস ডেস্ক : টানা তৃতীয়বার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে জাতীয় দলের ব্যর্থতার জেরে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতির পদ থেকে গাব্রিয়েলে গ্রাভিনা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মঙ্গলবার টাইব্রেকারে হেরে ২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্ন ভাঙে ইতালির। এরপরই গ্রাভিনাকে সরে যাওয়ার অনুরোধ করে ইতালি সরকার। -- বি‌ডি‌নিউজ

নতুন সভাপতি নির্বাচনের জন্য আগামী ২২ জুন বিশেষ এক সভা করবে এফআইজিসি। অন্যদিকে, গ্রাভিনা ৮ এপ্রিল সংসদীয় কমিটির সামনে ‘ইতালিয়ান ফুটবলের বর্তমান অবস্থা সম্পর্কে প্রতিবেদন দিতে’ হাজির হওয়ার প্রস্তাব দিয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

জাতীয় দলের প্রতিনিধি দলের প্রধান ও সাবেক গোলরক্ষক জানলুইজি বুফ্ফনও এদিন সামাজিক মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সবশেষ ২০১৪ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল ইতালি। ২০০৬ সালে চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের পর মূল পর্বে স্রেফ একটি ম্যাচ জিততে পেরেছে তারা।

২০১৮ সালের অক্টোবরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এফআইজিসির সভাপতি নির্বাচিত হয়েছিলেন গ্রাভিনা। তার আগের সভাপতিও ২০১৮ বিশ্বকাপে ইতালি যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার এক সপ্তাহ পর পদত্যাগ করেছিলেন।

  • সর্বশেষ