শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ০১:২৪ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে ইরান অংশ নেবে কিনা, জানাল ফিফা

বিশ্বকাপে ইরান অংশ নেবে কিনা তা জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জানান, সব অনিশ্চয়তা কাটিয়ে ইরান বিশ্বকাপে অংশ নেবে।

মঙ্গলবার (৩১ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরান যুক্তরাষ্ট্রে গিয়ে খেলতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। কারণ তাদের বেশিরভাগ গ্রুপ ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ইনফান্তিনো স্পষ্ট করে বলেন, ইরান বিশ্বকাপে থাকবে।

ফিফা প্রেসিডেন্ট বলেন, বিশ্বকাপ ২০২৬-এ ইরানের ম্যাচ যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে। তিনি জানান, ড্র অনুযায়ী নির্ধারিত ভেন্যুতেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

advertisement

ইরান ফুটবল ফেডারেশন আগে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের কারণে তারা ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করছে। এমনকি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউমও প্রয়োজনে ম্যাচ আয়োজনের প্রস্তুতির কথা জানিয়েছিলেন। তবে ইনফান্তিনো স্পষ্ট করে বলেন, ম্যাচগুলো যেখানে হওয়ার কথা, সেখানেই হবে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথভাবে আয়োজনে বিশ্বকাপ আগামী ১১ জুন শুরু হবে। ইরান তাদের প্রথম গ্রুপ ম্যাচ খেলবে ১৫ জুন লস এঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়াম এবং ২৭ জুন শিতেলে মিসরের বিপক্ষে খেলবে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের কারণে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে দলটিকে স্বাগত জানানো হবে বলে ইঙ্গিত দিলেও পরে নিরাপত্তার কারণ দেখিয়ে অংশগ্রহণ না করার পরামর্শ দেন। এর জবাবে ইরান জানায়, কোনোভাবেই তাদের বিশ্বকাপ থেকে বাদ দেওয়া যাবে না।

এদিকে, তুরস্কে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে ইনফান্তিনো ইরান দলের খেলোয়াড় ও কোচদের সঙ্গে কথা বলেছেন এবং সবকিছু স্বাভাবিক আছে বলে জানান। তিনি বলেন, ফিফা ভূ-রাজনৈতিক সংকট সমাধান করতে পারে না, তবে ফুটবলের মাধ্যমে শান্তি ও ঐক্যের বার্তা ছড়াতে চায়।

  • সর্বশেষ