শিরোনাম
◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ০৮:৫২ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাপ সামলাতে না পেরে ভিয়েতনামের কাছে বড় হার বাংলাদেশের

র‍্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষ। সচরাচর এত শক্তিশালী দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সুযোগ পায় না বাংলাদেশ। আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে এই ম্যাচটি ছিল হাভিয়ের কাবরেরার দলের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার সেরা সুযোগ, একই সঙ্গে বড় এক পরীক্ষাও। তবে হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে সেই কঠিন পরীক্ষায় ফেল করল হামজা চৌধুরী-তারেক কাজীরা। স্বাগতিক ভিয়েতনামের কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরেই মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

ম্যাচের তিনটি গোলই প্রথমার্ধে হজম করেছে বাংলাদেশ। হামজা চৌধুরীসহ একাদশে পাঁচ প্রবাসী ফুটবলারকে নিয়ে চমক দেখালেও মাঠে তার কোনো ইতিবাচক প্রভাব পড়েনি।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের রক্ষণে প্রবল চাপ তৈরি করে স্বাগতিকরা। তাদের গতিশীল আক্রমণ ও সেট পিসের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়েন বাংলাদেশের ডিফেন্ডাররা। ম্যাচের অষ্টম মিনিটেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ভিয়েতনামের ডিফেন্ডার শুয়ং তিয়েন আইনের কর্নার থেকে শট নেওয়ার চেষ্টা করেন পাম তুন হাই। কিন্তু তিনি বলের নাগাল পাওয়ার আগেই বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল জড়ান প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদ।

১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিয়েতনামের প্যাম চুন মান। কর্নার থেকে উড়ে আসা শুয়ং তিয়েনের বাঁকানো শট হেডে জালে জড়ান এই লেফটব্যাক। ৩১ মিনিটে নগুয়াইন হাই লংয়ের শট দারুণ প্রচেষ্টায় থামিয়ে দেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। তবে ৩৮ মিনিটে আর শেষ রক্ষা হয়নি। একেবারে কোণাকুণি নিচু শটে স্কোরলাইন ৩-০ করেন হাই লং। তাকে আটকানোর চেষ্টায় ব্যর্থ হন তারিক কাজী ও ফাহামিদুল ইসলাম।

advertisement

বিরতির পর আর কোনো গোল হজম না করার লক্ষ্যে ৪-৩-৩ ফরমেশন থেকে সরে এসে ৫-৩-২ ফরমেশনে খেলা শুরু করে বাংলাদেশ। পুরো দল নেমে যায় রক্ষণ সামলাতে। ৫২ মিনিটে রাফায়েলসন এবং ৬৯ মিনিটে খুয়াত ভ্যান খাংয়ের দুটি দারুণ সুযোগ নস্যাৎ করে দেন গোলরক্ষক শ্রাবণ। এর মধ্যে ৬৯ মিনিটে হামজা চৌধুরীর একটি ভুল পাস থেকে বল পেয়ে আক্রমণ শানিয়েছিল ভিয়েতনাম, খাংয়ের নেওয়া সেই শট ক্রসবারে লেগে ফিরে আসে।

৫৫ মিনিটে স্বাগতিকদের একটি আক্রমণ ঠেকাতে গিয়ে ফাউল করে হলুদ কার্ড দেখেন সাদ উদ্দিন। অন্যদিকে, দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা শাহরিয়ার ইমন ৬০ মিনিটে একটি প্রতি-আক্রমণ থেকে শট নিলেও তা ব্লক হয়ে যায়। ৮৭ মিনিটে বাংলাদেশ টানা দুটি কর্নার পেলেও তা থেকে সান্ত্বনাসূচক গোলটি আদায় করতে পারেনি। উল্টো ৮৮ মিনিটে ভিয়েতনামের দো হোয়াং হেনের একটি শট পোস্টে লেগে ফিরে এলে ব্যবধান আর বাড়েনি।

ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের ফুটবল লড়াইয়ের ইতিহাস খুব একটা দীর্ঘ নয়। আজকের ম্যাচসহ দুই দলের চার সাক্ষাতের দুটিতে জয় পেয়েছে ভিয়েতনাম, বাকি দুটি হয়েছে ড্র। আজকের আগে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল দুই যুগ আগে বিশ্বকাপ বাছাইয়ে।

এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের। বাছাইপর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে এক জয়, দুই ড্র ও দুই হারে ৫ পয়েন্ট নিয়ে তলানিতে আছে বাংলাদেশ। আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে নিয়ম রক্ষার ও নিজেদের মর্যাদা বাঁচানোর শেষ ম্যাচ খেলবে কাবরেরার শিষ্যরা।

 

  • সর্বশেষ