শিরোনাম
◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ১১:৫২ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

শি‌রোপা ফি‌রে পে‌তে আফ্রিকান কনফেডারেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া আদালতে সেনেগাল

স্পোর্টস ডেস্ক : সে‌নেগাল ফুটবল ফেডা‌রেশন আইনী পথে হাঁটলো। ফাইনালের দুই মাস পর ফল পাল্টে মরক্কোকে চ‍্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করল দেশটির ফুটবল ফেডারেশন।

মরক্কোর রাজধানী রাবাতে গত ১৮ জানুয়ারি আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে সেনেগাল জয় পায় ১-০ গোলে। নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য সমতার পর, অতিরিক্ত সময়ের শুরুতে দর্শনীয় এক গোলে ব্যবধান গড়ে দেন পাপ গেয়ি।

আট মিনিট যোগ করা সময়ের তিন মিনিট বাকি থাকতে কর্নার পায় মরক্কো, বল উড়ে যাচ্ছিল দূরের পোস্টে, সেখানে ফাউলের শিকার হন রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ব্রাহিম দিয়াস। --- বি‌ডি‌নিউজ

ভিএআরে কথা বলে মনিটরে নিজে দেখার সিদ্ধান্ত নেন রেফারি। কিন্তু সাইডলাইনে তাকে ঘিরে ধরে সবাই, ভিড়ের মাঝেই যাচাই করে পেনাল্টির সিদ্ধান্ত জানান তিনি। এরপর দ্রুত সবকিছু ঘিরে ধোয়াশার জন্ম হয়। মাঠে কিছুক্ষণ সবার বিক্ষিপ্ত ঘোরাফেরার পর, সেনেগাল কোচ পাপ চাওকে তার খেলোয়াড়দের চলে আসতে ইশারা করতে দেখা যায়।

advertisement

১৭ মিনিট অপেক্ষার পর তারা মাঠে ফিরে আসেন। নেওয়া হয় স্পট কিক এবং ব্যর্থ হন দিয়াস। পরে ৯৪তম মিনিটে ইদ্রিসা গেয়ির থ্রু বল ধরে, ডি-বক্সে ঢুকেই বুলেট গতির কোনাকুনি শটে ‘জয়সূচক গোলটি’ করেন পাপ গেয়ি।

গত সপ্তাহে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সেনেগাল ‘ফাইনাল ম্যাচ বর্জন করেছে’ এবং ম্যাচের ফল ‘মরক্কোর পক্ষে ৩-০ জয়’ হিসেবে গণ্য হবে।

সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ) বুধবার এক বিবৃতিতে আফ্রিকান কনফেডারেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া আদালতে যাওয়ার সিদ্ধান্তের কথা জানায়। বৃহস্পতিবার এফএসএফের আইনজীবীরা প‍্যারিসে সংবাদ সম্মেলনে বিস্তারিত বলবেন।

এর আগে আফ্রিকা কাপ অব নেশন্সের শিরোপা সেনেগালের কাছ থেকে কেড়ে নেওয়ার সিদ্ধান্তকে ‘চরম বেআইনি’ বলে উল্লেখ করেছে দেশটির সরকার। এই ঘটনায় সিএএফে ‘সন্দেহজনক দুর্নীতির’ বিষয়ে ‘স্বাধীন আন্তর্জাতিক তদন্তের’ আহ্বান জানিয়েছে তারা।

  • সর্বশেষ