শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ০৫:৩৭ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকা‌পের আ‌গে আফ্রিকার মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিরু‌দ্ধে প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আ‌র্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : অশান্ত পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব আর্জেন্টিনার আন্তর্জাতিক সূচিতেও পড়েছে। শুরুতে স্পেনের বিরুদ্ধে ফিনালিসিমা এবং কাতারের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ বাতিল হয়ে যায় আর্জেন্টিনা জাতীয় দলের। বিশ্বচ্যাম্পিয়নরা নিজেদের ঘরের মাঠে গুয়াতেমালা জাতীয় ফুটবল দলের বিরুদ্ধে একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল। তবে ফিফার অনুমোদন মেলেনি। ফলে সেই সূচিও বাতিল হয়।

নতুন করে প্রতিপক্ষ নির্ধারণ করে সূচি ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। পৃথক বিবৃতিতে তারা জানিয়েছে, বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে এই মাসে আফ্রিকার দুটি দেশ—মৌরিতানিয়া ফুটবল দল ও জাম্বিয়ার বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। দুটি ম্যাচই হবে তাদের ঘরের মাঠে। ২০২৬ বিশ্বকাপের আগে নিজের দেশে এটাই শেষ ম্যাচ হিসেবেও বিবেচিত হচ্ছে। ফলে ঘরের মাঠের সমর্থকদের সামনে লিওনেল মেসিদের বিদায়ের মুহূর্তও কিছুটা দীর্ঘায়িত হলো।

ফিফার মার্চ উইন্ডোতে অধিকাংশ দলই দুটি করে ম্যাচ খেলে থাকে, আর আর্জেন্টিনাও সেই পথেই হাঁটছে। ২৭ মার্চ মৌরিতানিয়ার বিরুদ্ধে এবং ৩১ মার্চ জাম্বিয়ার বিরুদ্ধে মাঠে নামবে দলটি। এর আগে মৌরিতানিয়ার মরোক্কোয় প্যালেস্তাইনের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও বর্তমান পরিস্থিতির জন্য সেটি বাতিল করা হয়। অন্যদিকে, আর্জেন্টিনা গত নভেম্বরে অ্যাঙ্গোলা জাতীয় দলের বিরুদ্ধে মাঠে নেমেছিল। আসন্ন দু'টি ম্যাচ মিলিয়ে তাদের টানা তিনটি প্রতিপক্ষই আফ্রিকার দল হতে যাচ্ছে।

এর আগে স্পেনের সঙ্গে ফিনালিসিমা ম্যাচটি কাতারে আয়োজনের পরিকল্পনা ছিল, তবে নিরাপত্তাজনিত কারণে ভেন্যু পরিবর্তন নিয়ে আলোচনা হলেও দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় ম্যাচটি আর অনুষ্ঠিত হয়নি। একই কারণে কাতারের বিরুদ্ধে প্রীতি ম্যাচটিও বাতিল হয়। এরপর নির্ধারিত গুয়াতেমালা ম্যাচও শেষ পর্যন্ত অনুমোদন পায়নি, কারণ তারা এর আগে ইতালিতে গিয়ে আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে চেয়েছিল এবং কাছাকাছি সময়ে আর্জেন্টিনা সফর ফিফা অনুমোদন দেয়নি।

Advertisement

এদিকে, গুয়াতেমালা ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিলেন। সেই স্কোয়াড নিয়েই নতুন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামতে পারে দলটি। স্কোয়াডের নেতৃত্বে থাকছেন অধিনায়ক লিওনেল মেসি। তবে চোটের কারণে দলে নেই লাউতারো মার্টিনেজ, লিসান্দ্রো মার্টিনেজ ও জিওভান্নি লো সেলসো। পরবর্তীতে ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো ও জোয়াকিন পানিচেলিকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন টমাস প্যালাসিওস ও গ্যাব্রিয়েল রোহাস। অভিজ্ঞদের মধ্যে রয়েছেন রদ্রিগো ডি পল, হুলিয়ান আলভারেজ, এমিলিয়ানো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ ও লিয়ান্দ্রো পারেদেস। এছাড়া গত নভেম্বরে অ্যাঙ্গোলার বিরুদ্ধে ম্যাচে অনুপস্থিত থাকা মার্কোস আকুনাও দলে ফিরেছেন। 

সব মিলিয়ে, নানা অনিশ্চয়তা ও পরিবর্তনের মধ্য দিয়ে হলেও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নতুন প্রতিপক্ষ ও নতুন চ্যালেঞ্জকে সামনে রেখে।

  • সর্বশেষ