শিরোনাম
◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এল‌চে‌কে ৪-১ গো‌লে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ

‌স্পোর্টস ডেস্ক : ‌রিয়াল মা‌দ্রিদের বিরু‌দ্ধে প্রথমা‌র্ধে দুর্দান্ত খে‌লে‌ছে দুর্বল এল‌চে। কিন্তু পরবর্তী‌তে ক্ষুরধার খেলা ধ‌রে রাখ‌তে পা‌রে‌নি।

শনিবার (১৪ মার্চ) দিবাগত রা‌তে সান্তিয়াগো বের্নাব্যুতে এলচের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে আন্টোনিও রুডিগার ও ভালভার্দের গোলে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে বাকি দুই গোল করেন ডিন হুইজেন ও আর্দা গুলের। এলচের একমাত্র গোলটি আত্মঘাতী। রিয়ালের মানুয়েল অ্যানহেল নিজেদের জালে বল পাঠান।

ঘরের মাঠে বলের দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল রিয়াল। ৪৮ শতাংশ বল পজেশন ধরে রেখে ১৪টি শট নিয়েছে লস ব্লাঙ্কোরা, যার ৬টিই লক্ষ্যে ছিল। এলচের ১০ শটের ২টি লক্ষ্যে ছিল।

২৮ ম্যাচে ২১ জয় ও ৩ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। এই জয়ে শীর্ষে থাকা বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান ১–এ নামিয়ে এনেছে আলভারো আরবেলোয়ার শিষ্যরা, তবে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা একটি ম্যাচ কম খেলেছেন। ২৭ ম্যাচে বার্সার সংগ্রহ ৬৭ পয়েন্ট।

নভেম্বরে এলচের মাঠ থেকে ২-২ গোলের ড্র নিয়ে ফেরা রিয়াল ফিরতি দেখায় মাঠে নেমেছিল এমবাপ্পে, বেলিংহ্যাম, রদ্রিগোকে ছাড়াই। লিগে গোলখরায় থাকা ভিনিসিউস জুনিয়র আজও গোল পাননি। তবে ম্যানসিটি ম্যাচের পর এদিনও আক্রমণভাগের ত্রাস হয়ে উঠেছিলেন অধিনায়ক ভালভার্দে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ২ ম্যাচে করলেন ৪ গোল।

এদিন প্রথম গোলের জন্য ৩৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে লস ব্লাঙ্কোদের। ভালভার্দের গতিময় শট এলচের গোলরক্ষক ফিস্ট করার পর হেড করে ক্লিয়ার করতে গিয়েছিলেন আদ্রিয়া পেদরোসা। কিন্তু বল চলে যায় রুডিগারের পায়ে। জোরাল ভলিতে বল জালে পাঠান তিনি।

  • সর্বশেষ