শিরোনাম
◈ এলপিজির কৃত্রিম সংকট হলে ব্যবস্থা, ডিসিদের জ্বালানিমন্ত্রীর নির্দেশ ◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ১২:১০ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভালভার্দের হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটির বিরু‌দ্ধে রিয়াল মা‌দ্রিদের বড় জয়

স্পোর্টস ডেস্ক : দ‌লের তারকা ফুটবলার এম বা‌প্পে, জুদে বেলিংহ্যাম, কামাভিঙ্গা, এডার মিলিটাও, এমনকি সিটির ‘দুঃস্বপ্ন’ রদ্রিগোরও ইনজুরিতে। এর প‌রেও দুর্দান্ত খেলে‌ছে রিয়াল মা‌দ্রিদ। এ‌দিন রিয়াল একটি গোলও হজম করেনি। জিতেছে ৩-০ ব্যবধানে। 

এই জয়ের নায়ক একেক সময় একেক ভূমিকায় খেলা ফেদে ভালভার্দে, হ্যাটট্রিক আদায় করতে প্রথমার্ধ পর্যন্ত সময় নিয়েছেন তিনি। ভিনিসিউস জুনিয়র পেনাল্টি মিস না করলে রিয়ালের জয়ের ব্যবধান আরও বড় হত। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল। ইতিহাসে দ্বিতীয় লেগের ম্যাচটি ১৭ মার্চ।

সান্তিয়াগো বার্নাব্যুয় ভালভার্দে তিনটি গোল করেছেন ২২ মিনিটের মধ্যে। ২০ মিনিটে থিবো কোর্তোয়া লম্বা করে বাড়িয়ে দিয়েছিলেন। ডানপ্রান্তে দৌড়ে গিয়ে বল ধরেন ভালভার্দে। নিকো ও’রেলি দৌড়ে আসলেও ভালভার্দেকে আটকাতে পারেননি। 

জিয়ানলুইজি দোন্নারুমা সামনে চলে এসেছিলেন। আলতো পাসে তাকেও পরাস্ত করেন উরুগুইয়ান ফুটবলার। এরপর খালি পোস্টে ডানপ্রান্ত থেকে আড়াআড়ি ও নিখুঁত শটে জাল খুঁজে নেন।

advertisement

২৭ মিনিটে ভালভার্দেকে বল বাড়িয়ে দিয়েছিলেন ভিনিসিউস জুনিয়র। এবার বাঁপ্রান্ত থেকে আড়াআড়ি শটে গোল পান ভালভার্দে। যদিও এ যাত্রায় দোন্নারুমা ভালভার্দের সামনেই ছিলেন। তিনি হ্যাটট্রিক পূরণ করেন বিরতির ৩ মিনিট আগে।

বল নিয়ে কাড়িকুড়ির পর ভিনিসিউস ব্রাহিম দিয়াজকে পাস দেন। তখনও ডি বক্সের বাইরে ছিলেন ভালভার্দে। এক দৌড়ে বক্সে ঢুকে যান, দিয়াজ ভাসিয়ে তার সামনে বল তুলে দেন। রিয়াল মাদ্রিদ দলপতি প্রথম টাচে বল নিজের নিয়ন্ত্রণে নেন, দোন্নারুমার খুব কাছ থেকে পরের শটে জালে পাঠান।

এরপর দুদলের কেউই আর গোল করতে পারেনি। যদিও ৫৮ মিনিটে রিয়াল পেনাল্টি পেয়েছিল। ভিনিসিউসকে আটকাতে গিয়ে পা ছুঁয়ে ফেলে দেন দোন্নারুমা। সেই শট নেন ব্রাজিলিয়ান তারকাই। কিন্তু ইতালিয়ান গোলরক্ষক বাঁ দিকে ঝাঁপিয়ে শট ফিরিয়ে দেন।

  • সর্বশেষ