শিরোনাম
◈ এলপিজির কৃত্রিম সংকট হলে ব্যবস্থা, ডিসিদের জ্বালানিমন্ত্রীর নির্দেশ ◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ১১:২৯ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অ‌ন্তিম ল‌গ্নে পেনাল্টি গোলে পরাজয় এড়াল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক :  ম্যাচ শেষ হওয়ার স্রেফ কয়েক সেকেন্ড আগে পেনাল্টি পেল বার্সেলোনা। ঠাণ্ডা মাথার স্পট কিকে জাল খুঁজে নিলেন লামিনে ইয়ামাল। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে শেষ শটে হার এড়াল বার্সেলোনা।

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগের লড়াইটি শেষ হয়েছে ১-১ সমতায়। হার্ভি বার্নস নিউক্যাসলকে এগিয়ে নেওয়ার পর, সমতা ফেরান ইয়ামাল। --- বি‌ডি‌নিউজ

গতিময় ফুটবলে বার্সেলোনাকে দারুণ চাপে রেখেছিল নিউক্যাসল। ম্যাচের শেষ দিকে এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু অন্তিম সময়ে ডি-বক্সে একজন দানি ওলমোকে ফাউল করায় পেনাল্টি পেয়ে যায় বার্সেলোনা।

বল দখলে এগিয়ে ছিল বার্সেলোনা। ৫৪ শতাংশ সময় পজেশন ধরে রেখে গোলের জন্য তারা ৯ শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে কেবল দুটি! অন্যদিকে, নিউক্যাসল ১৬ শটের চারটি রাখতে পারে লক্ষ্যে।

প্রতিপক্ষের মাঠে চতুর্থ মিনিটেই গোল হজম করতে বসেছিল বার্সেলোনা। সান্দ্রো তোনালির হেড ধরতে গিয়ে তালগোল পাকান গোলরক্ষক হোয়ান গার্সিয়া। তবে গোললাইন থেকে ফিরিয়ে দেন ডিফেন্ডার পাউ কুবার্সি।

ষোড়শ মিনিটে অ্যান্থনি এলেঙ্গার আড়াআড়ি শট ডাইভ দিয়ে কোনোমতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গার্সিয়া। অফসাইডের বাঁশি বাজে, তবে বল জালে গেলে ভিএআর পরীক্ষায় গোল মিলতেও পারত!

  • সর্বশেষ