শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ১১:৫৩ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পার‌লো না ম্যানচেস্টার ইউনাইটেড, ১০ জনের নিউক্যাসলের বিপক্ষে হেরেই গেলো

স্পোর্টস ডেস্ক :  প্রতিপক্ষের মাঠে বুধবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়ার পর কাসেমিরোর নৈপুণ্যে সমতায় ফেরে তারা। কিন্তু শেষ দিকে তাদের পয়েন্ট পাওয়ার আশা গুঁড়িয়ে দেন উইলিয়াম ওসুলা।

অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকের হাত ধরে যে স্বপ্নযাত্রা চলছিল ম্যানচেস্টার ইউনাইটেডের, সেটাই এবার শেষ হয়ে গেল। প্রিমিয়ার লিগে টানা দুই জয় ও সাত ম্যাচ অপরাজিত থাকার পর হারের তেতো স্বাদ পেল দলটি।

আসরে এই নিয়ে ছয় ম্যাচ হারল ম্যানচেস্টার ইউনাইটেড। ২৯ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে নিউক্যাসল। নাটকীয় লড়াইয়ে প্রথমার্ধের যোগ করা সময়ে ঘটে অনেক ঘটনা।

দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নিউক্যাসলের মিডফিল্ডার জ্যাকব র‍্যামজি। প্রতিপক্ষে একজন কমে যাওয়ার সুযোগ সফরকারীরা কাজে লাগাবে কী, উল্টো একটু পরই গোল হজম করে তারা।

ডি-বক্সে অ্যান্থনি গর্ডনকে ফাউল করে বসেন ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস। নিজেই সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন ইংলিশ উইঙ্গার গর্ডন।

জমজমাট লড়াইয়ে দ্রুত পাল্টা জবাব দেয় ইউনাইটেড। সেট পিসে ফের্নান্দেসের ক্রসে হেডে সমতা টানেন কাসেমিরো। এবারের লিগে ব্রাজিলিয়ান মিডফিল্ডারের গোল হলো ছয়টি।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে অসাধারণ এক গোলে ব্যবধান গড়ে দেন পাঁচ মিনিট আগেই গর্ডনের বদলি নামা উইলিয়াম ওসুলা। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে, বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ডেনিশ ফরোয়ার্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়