শিরোনাম
◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত 

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪৭ বিকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিডনিতে নারী ফুটবলার‌দের প্রশিক্ষ‌ণে ত্রু‌টি খুঁজে পাচ্ছেন না ‌কোচ পিটার বাটলার 

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া সফরের আগে সর্বশেষ থাইল্যান্ড সফরটা ভালো যায়নি বাংলাদেশের। গত বছরের অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ড যায় বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম ম্যাচে হারের পর বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের অ্যাপ্রোচে অসন্তুষ্ট ছিলেন প্রধান কোচ পিটার বাটলার। আরেকটি সফরে সিডনিতে এবার মেয়েদের প্রশংসা ঝরেছে ব্রিটিশ কোচের কণ্ঠে।

এশিয়ান কাপে অংশ নিতে বাংলাদেশ দল এখন সিডনিতে অবস্থান করছে। চতুর্থ দিনের মতো আজ অনুশীলন সেশন করেছে মেয়েরা। সেখান থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় কোচ বাটলার বলেছেন, মেয়েরা সত্যিই দারুণ কাজ করেছে। আমি তাদের প্রচেষ্টায় কোনো খুঁত ধরতে পারছি না। তারা যেভাবে পরিশ্রম করছে তা চমৎকার। অনুশীলনের জন্য এটি একটি ভালো পরিবেশ; আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার মাঠগুলো অসাধারণ। যদিও এটি সাধারণ মানুষের জন্য কিছুটা উন্মুক্ত। -- টি স্পোর্টস

১২ দলের প্রতিযোগিতায় বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে মোকাবিলা করতে হবে ৯ বারের চ্যাম্পিয়ন চীন  ও তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে। এছাড়াও আছে শক্তিশালী উজবেকিস্তান। কঠিন গ্রুপে পড়লেও দারুণ কিছুর অপেক্ষায় বাটলার। তার আগে অবশ্য মানসিকতায় পরিবর্তনের ডাক দিয়েছেন তিনি।

আমার মনে হয় এর অনেকটা মানসিকতার সঙ্গে সম্পর্কিত। তাদের মাথায় এটা ঢোকাতে হবে যে আমরা বর্তমানে অন্যদের তুলনায় পিছিয়ে আছি এবং আমাদের সেই ঘাটতি পূরণ করতে হবে। তবে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগামীকাল দুটি ৪৫ মিনিটের ম্যাচে আমি মেয়েদের দেখার সুযোগ পাবো।

advertisement

এশিয়ান কাপের প্রস্তুতির জন্য বাংলাদেশ দল মোট চারটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। যার মধ্যে থাইল্যান্ডের বিপক্ষে দুটি এবং ঘরের মাঠে তিনজাতি সিরিজে আজারবাইজান ও মালয়েশিয়ার সঙ্গে খেলেছে বাংলাদেশ। চার ম্যাচেই হেরেছে বাংলাদেশ। তবে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে বাটলারের হাইলাইন ডিফেন্স তত্ত্ব। অনেকের মতে বাটলারের হাইলাইন ডিফেন্সের সঙ্গে মোটেও মানিয়ে নিতে পারেনি মেয়েরা। তারপরও সেটা এক প্রকার জোর করে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তিনি।

এবার অস্ট্রেলিয়া বাটলার সেই হাইলাইন ডিফেন্স ফর্মুলনায় দলকে খেলাবেন কি না সেটি নিয়ে ছিল জানার আগ্রহ। সেখান থেকে সরে এসেছেন তা বলা যাবে না। তবে বেশ কয়েকটি ফর্মূলা নিয়ে কাজ করছেন সেটি জানিয়েছেন আজ, ‘আমি আজ রাতে বসে দল নিয়ে বিশ্লেষণ করবো। কয়েকটি বিকল্প নিয়ে কাজ করেছি— আমরা ৩-৪-৩, ৩-৫-২ নাকি ৪-৪-৩ ফরমেশনে খেলবো, তা পরিস্থিতির ওপর নির্ভর করবে।

বাংলাদেশ কোন ছকে খেলবে সেটি আগামীকালের দুটি ৪৫ মিনিটের প্রস্তুতি ম্যাচেই সিদ্ধান্ত নিতে পারেন। এছাড়া মূল একাদশে কারা সুযোগ পাবেন সেটিও নির্ধারণ হতে পারে ওই দুটি ম্যাচ দেখে।

  • সর্বশেষ