শিরোনাম
◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫২ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবল বিশ্বকাপের জন্য মর‌ক্কো‌তে মে‌রে ফেলা হচ্ছে ৩০ লাখ কুকুর, সরব পশুপ্রেমীরা

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের আয়োজনের সুযোগ। দেশবিদেশের অতিথিরা আসবেন। বিভিন্ন দেশের খেলোয়াড়রা আসবেন। গোটা বিশ্বের সামনে দেশকে 'সুন্দর' হিসাবে তুলে ধরতে হবে। এই তাগিদেই নৃশংস সংহার শুরু মরক্কোতে।

২০৩০ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজনের সুযোগ পেয়েছে মরক্কো। এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে অ্যাটলাস লায়নদের দেশ। আর সেই প্রস্তুতি পর্বের প্রাথমিক ধাপ হিসাবে শুরু হয়েছে কুকুর নিধন যোগ্য। --- সংবাদপ্রতি‌দিন

২০৩০ বিশ্বকাপে মূল আয়োজক হিসেবে থাকবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। আর ফিফা বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে টুর্নামেন্টের শুরুতে একটি করে ম্যাচ আয়োজন করবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। বাকি ম্যাচগুলির বেশিরভাগই হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে। সূচি ঘোষণা না হলেও মরক্কো যে বেশ কিছু ম্যাচ পেতে চলেছে তা স্পষ্ট।

সেই মেগা ইভেন্টের আগে শহর ‘পরিষ্কার’ করার নামে নির্বিকারে সারমেয় নিধন যজ্ঞ শুরু হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে ২০৩০ বিশ্বকাপের আগে ৩০ লক্ষ পথকুকুর হত্যার ছক কষেছে মরক্কো সরকার।

ইন্টারন্যাশনাল অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যান্ড প্রোটেকশন কোয়ালিশন নামের একটি আন্তর্জাতিক পশুপ্রেমী সংগঠনের দাবি, ২০২৩ সালে মরক্কো বিশ্বকাপের আয়োজক ঘোষিত হওয়ার পর থেকেই কুকুর নিধনের পরিমাণ বেড়েছে। আগামী এক বছরের মধ্যেই কয়েক লক্ষ কুকুর মেরে ফেলা হবে।

সারমেয়গুলিকে হত্যাও করা হচ্ছে নৃশংসভাবে। পিটিয়ে, বিষ খাইয়ে, জল–আলো–ভেন্টিলেশনহীন ঘরে একসঙ্গে অনেককে আটকে রেখে বা গুলি করে পথকুকুরদের মেরেই নাকি রাস্তাঘাটের ‘সৌন্দর্যায়ন’ বাড়াচ্ছে মরক্কো। আন্তর্জাতিক পশু কল্যাণ সংগঠনগুলি দাবি করছে, পর্যটকদের কাছে দেশকে আকর্ষণীয় করে তুলতে পথ কুকুর কমানোর অভিযান চলছে মরক্কোতে।

কুকুর মারার জন্য নাকি রাজধানীর উপকণ্ঠে আলাদা করে তৈরি হয়েছে 'কিল সেন্টার'। রাস্তা থেকে কুকুরগুলিকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে সেখানে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীর দাবি, কুকুরগুলোর গলা পেঁচিয়ে ও ধাতব ক্ল্যাম্প পরিয়ে ঠেসে গাড়িতে ঢোকানো হচ্ছে। তারপর কিল সেন্টারে নিয়ে গিয়ে মেরে ফেলা হচ্ছে।

এ নিয়ে ইতিমধ্যেই সরব একাধিক আন্তর্জাতিক পশুপ্রেমী সংগঠন। এভাবে পশুনিধন করলে মরক্কো থেকে বিশ্বকাপ আয়োজনের অধিকার ছিনিয়ে নেওয়ার দাবি উঠছে। তাঁরা ফিফার দৃষ্টি আকর্ষণ করছেন।

এনিয়ে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে ফিফা। আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, 'মরক্কোকে যখন কো–হোস্ট এর দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন তারা পশু–প্রাণীদের রক্ষা ও নিষ্ঠুরতার বিরুদ্ধে অঙ্গীকার করেছিল। মরক্কো সেই অঙ্গীকার রাখছে কিনা সেটা নজর রাখা হচ্ছে।

ফিফা বলছে, পুরো বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। মরক্কো সরকার পশু–প্রাণীদের রক্ষা ও নিষ্ঠুরতার বিরুদ্ধে কড়া অবস্থান না নিলে সিদ্ধান্ত নেওয়া হবে। সে দেশের ফুটবল সংস্থার কর্তাদের সঙ্গেও যোগাযোগ রাখা হবে। কর্মীদের বক্তব্য, অভিযোগ প্রমাণিত হলে ফিফার ভাবমূর্তিতেও আঘাত লাগবে। ফলে আয়োজনের শর্ত ভঙ্গের প্রশ্নও উঠতে পারে।

যদিও পুরো ব্যাপারটাই অস্বীকার করেছে মরক্কো সরকার। তাঁদের দাবি, তারা মানবিক এবং প্রাণী অধিকার রক্ষায় প্রতিশ্রতিবদ্ধ। সদ্যই সে দেশে প্রাণি অধিকার রক্ষায় একটি খসড়া আইন আনা হয়েছে। যেখানে পথপ্রাণীকে ইচ্ছাকৃতভাবে হত্যা বা নির্যাতন করলে জেল ও জরিমানার প্রস্তাব রয়েছে।

যদিও সমালোচকদের দাবি, এসবই আইওয়াশ। আসলে সরকারের মদতেই নির্বিচারে হত্যা করা হচ্ছে সারমেয়দের। এভাবে চললে খুব দ্রুতই মরক্কো সারমেয়হীন হতে চলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়