শিরোনাম
◈ সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল ◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৩ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয়

স্পোর্টস ডেস্ক : পর্তুগালের লিসবনে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের প্রথম লেগে 
 বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মা‌দ্রিদ।

এদিন ম্যাচের প্রথমার্ধে দুই দলই সতর্ক ফুটবল খেলায় মনোযোগী ছিল। মাঝমাঠে দখলদারিত্বের লড়াই চললেও বড় সুযোগ তৈরি হয়নি। বিরতির পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভিনিসিউস। ৫০তম মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে বল পান কিলিয়ান এমবাপ্পে। ডান দিক দিয়ে উঠে আসা এমবাপ্পে বাম পাশে ফাঁকা জায়গায় থাকা ভিনিসিউসকে পাস দেন। বল নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে কেটে এসে ডান পায়ের বাঁকানো শটে দূরের কোণে বল জড়ান তিনি। বেনফিকা গোলরক্ষকের নাগালের বাইরে থাকা নিখুঁত শটে এগিয়ে যায় রিয়াল। --- সময়‌নিউজ

গোল উদ্‌যাপনের সময় বেনফিকার তরুণ ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেসতিয়ান্নির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান ভিনিসিউস। অভিযোগ ওঠে, এ সময় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের উদ্দেশে বর্ণবাদী আচরণ করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ম্যাচ রেফারি ফ্রানকইস লেতেজিয়ার ফিফার অ্যান্টি-রেসিজম প্রোটোকল চালু করেন।

রিয়ালের খেলোয়াড়েরা সাময়িকভাবে মাঠ ছেড়ে যাওয়ার হুমকি দিলে খেলা প্রায় ১১ মিনিট বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ম্যাচ পুনরায় শুরু হয়। এ বিষয়ে ম্যাচ শেষে আনুষ্ঠানিক তদন্তের ইঙ্গিত দেওয়া হয়েছে। ভিনিসিউস এর আগেও বিভিন্ন লিগ ও আন্তর্জাতিক ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন, যা ইউরোপীয় ফুটবলে বৈষম্যবিরোধী লড়াইকে নতুন করে সামনে এনেছে।
 
এদিকে গোল হজমের পর আক্রমণাত্মক হয়ে ওঠে বেনফিকা। তবে পুরো ম্যাচে তারা গোলমুখে শট নিতে পেরেছে মাত্র তিনটি। রিয়ালের সংগঠিত ও দৃঢ় রক্ষণ ভেঙে বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা।

৮৫তম মিনিটে বেনফিকার কোচ জোসে মরিনহো দুইবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন। রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

  • সর্বশেষ