শিরোনাম
◈ বৈশ্বিক চ্যালেঞ্জেও পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি, আয় ১০.৫৮ বিলিয়ন ডলার ◈ সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল ◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সুইডিশ প্রবাসী ফুটবলার অ‌নিকা রায়ান আবারও ঢাকায়

স্পোর্টস ডেস্ক : এশিয়ান কাপ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবল‌কে সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি চলছে। পিটার বাটলার আছেন কোচের দায়িত্বে। জানা গেছে, এই টুর্নামেন্টের জন্য ব্রিটিশ কোচ পিটার বাটলার ২৬ সদস্যের বাংলাদেশ দল চূড়ান্ত করেছেন। যদিও বাফুফে এখনও কিছু জানায়নি। সাধারণত ২৩ সদস্যের স্কোয়াড হলেও এবার এএফসি তিনজন বেশি খেলোয়াড় রাখার সুযোগ দিয়েছে। 

এই স্কোয়াডে থাকা সুইডিশ প্রবাসী ফুটবলার আনিকা রায়ান সিদ্দিকী আগে ঢাকায় দিন চারেক ট্রায়াল দিয়ে মাঝে ফিরে গিয়েছিলেন। সোমবার (১৬ ফেব্রুয়া‌রি) আবার ঢাকায় এসেছেন তিনি। 

সকাল নয়টার দিকে এসে আনিকা সরাসরি টিম হোটেলে উঠেছেন। যদিও আজ অনুশীলনের সুযোগ পাননি। অস্ট্রেলিয়ান ফিটনেস কোচ লর্ডের রিপোর্ট অনুযায়ী বাটলার ২৬ জনের দলে আনিকাকে রেখেছেন। অথচ ‘বিদ্রোহ’ করার কারণে ফুটসালে পারফরম্যান্স দেখানো সাবিনা ও মাসুরার মতো পরীক্ষিত ফুটবলারদের ডাকেননি বাটলার। -- বাংলা‌ট্রিবিউন

১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ দলের দিবাগত রাতে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা রয়েছে। সিডনির ভ্যালেন্টাইন পার্কে ক্যাম্প করে ২৫ ফেব্রুয়ারি সিডনির ওয়েস্টার্ন ইউনাইটেড দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলারও কথা রয়েছে তাদের।

  • সর্বশেষ