শিরোনাম
◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫৩ সকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবলার হ‌্যা‌রি কেইনকে চায় সৌদি আর‌বের দুই ক্লাব 

স্পোর্টস ডেস্ক : গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোর আগে সৌদি প্রো লিগের একাধিক ক্লাব হ্যারি কেইনকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে। জার্মান ক্রীড়া সাময়িকী কিকারের এক প্রতিবেদনে এ তথ‌্য জানা‌নো হয়েছে।

ইংল্যান্ড অধিনায়কের সঙ্গে বায়ার্ন মিউনিখের চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। তবে প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই চুক্তিতে একটি রিলিজ ক্লজ অন্তর্ভুক্ত থাকতে পারে।

কিকার জানায়, সৌদি আরবের দুই শীর্ষ ক্লাব আল–আহলি ও আল–ইত্তিহাদ কেইনকে ট্রান্সফার টার্গেট হিসেবে বিবেচনা করছে। যদিও তাঁর চুক্তি আরও কয়েক বছরের। তবে রিলিজ ক্লজের ৭০ মিলিয়ন ইউরো খরচ করলে ইংলিশ স্ট্রাইকারকে ভিড়ানো সম্ভব।

প্রতিবেদন অনুযায়ী, কেইনের রিলিজ ক্লজটি জানুয়ারিতে নয় বরং ফেব্রুয়ারির শেষ পর্যন্ত কার্যকর থাকবে। তবে এই ধারা সক্রিয় করতে হলে আগে কেইনকে নিজেই বায়ার্ন কর্তৃপক্ষকে জানাতে হবে যে তিনি ক্লাব ছাড়তে চান।

প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাব কেইনের এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানা গেছে, যদিও সংশ্লিষ্ট ক্লাবগুলোর নাম প্রকাশ করা হয়নি। পাশাপাশি সৌদি ক্লাবগুলোও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে বর্তমানে মিউনিখে স্বাচ্ছন্দ্যেই আছেন কেইন। পরিবারসহ জার্মানিতে স্থায়ী হওয়ার পর মধ্যপ্রাচ্যে পাড়ি জমানোর ব্যাপারে তিনি আদৌ আগ্রহী হবেন কি না, তা এখনো অনিশ্চিত।

২০২৬ বিশ্বকাপের আগে নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কম ইংলিশ এই তারকার। সাবেক টটেনহ্যাম ফরোয়ার্ড স্পষ্ট করে জানিয়েছেন, ইংল্যান্ড দল উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে যাচ্ছে শিরোপা জয়ের উচ্চাকাঙ্ক্ষা নিয়েই।

কেইন বলেন, “আমার মনে হয়, এটি আমাদের সেরা সময়গুলোর একটি। শুরুর একাদশ হোক বা বেঞ্চ—দলের গভীরতা অসাধারণ। আমরা টুর্নামেন্টে ফেভারিট হিসেবেই যাব এবং সেটি মেনে নেওয়াটাই বাস্তবতা। নতুন কোচের সঙ্গে আমরা দারুণ একটি বছর কাটিয়েছি, আর এখন লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়